• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে ২ জনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি    ২২ মে ২০২৬, ১০:০১ এ.এম.
ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও সরাইল উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।
বৃহস্পতিবার (২১ মে) বিকেলে বিজয়নগর উপজেলার পত্তন এবং সরাইল উপজেলার জয়ধরকান্দি গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেল ৪টার দিকে বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের ফারাঙ্গাবাড়ি এলাকায় বৃষ্টির মধ্যে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিলেন সাগর মিয়া (২০)। এ সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মৃত সাগর মিয়া ফারাঙ্গাবাড়ি গ্রামের ফিরোজ মিয়ার ছেলে।
 
বিজয়নগর থানার পরিদর্শক (তদন্ত) রাজীব চন্দ্র সরকার বলেন, ‘বিকেলে সাগর মিয়া বাড়ির পাশে জমিতে বন্ধুদের সঙ্গে বৃষ্টির মধ্যে ফুটবল খেলছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাতের শব্দে সাগরসহ তার সাত বন্ধু অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। কিছুক্ষণ পর পাঁচজনের জ্ঞান ফিরলে তারা দেখেন, সাগরের বুকসহ শরীরের বিভিন্ন জায়গা ঝলসে গেছে এবং সে মারা গেছে। তাদের আরেক বন্ধু শফিকুল অজ্ঞান হয়ে পড়ে থাকায় তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’
  
এদিকে, সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের জয়ধরকান্দি গ্রামে আকস্মিক বজ্রপাতে ছলিম উদ্দিন (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মৃত ছলিম উদ্দিন ওই গ্রামের নুরু মিয়ার ছেলে।
 
পুলিশ ও এলাকাবাসী জানায়, বিকেল সোয়া ৪টার দিকে কৃষক ছলিম উদ্দিন মাঠে গরু আনতে যান। এ সময় দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
ছলিম উদ্দিনের আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি তিন মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে পরিবারটি এখন নিঃস্ব হয়ে পড়েছে।
ভিওডি বাংলা/এসআর


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কোম্পানীগঞ্জে আহত ব্যক্তির মৃত্যুর গুজব, দুই গ্রামে সংঘর্ষ
কোম্পানীগঞ্জে আহত ব্যক্তির মৃত্যুর গুজব, দুই গ্রামে সংঘর্ষ
ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে আরও এক বাংলাদেশি নিহত
ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে আরও এক বাংলাদেশি নিহত
এবার একদিনে ৩ শিশুকে ধর্ষণচেষ্টা
এবার একদিনে ৩ শিশুকে ধর্ষণচেষ্টা