• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক    ২১ মে ২০২৬, ০৭:২০ পি.এম.
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যানজট নিয়ন্ত্রণ এবং নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে রাজধানীসহ আশপাশের এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) বিকেলে বিজিবি সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিজিবি মোতায়েন

ওই বার্তায় রাজধানীর নিউমার্কেট, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সাভারের নবীনগর ও বাইপাইল, গাজীপুর সিটি কর্পোরেশন ও গাজীপুর চৌরাস্তা এলাকায় বিজিবি মোতায়েনের কথা বলা হয়েছে।

নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে এবং সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ টোল প্লাজা, মহাসড়ক ও যানজটপ্রবণ এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করতে ২১ মে থেকে ৩১ মে পর্যন্ত বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১০ শতাংশ পর্যন্ত বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব
১০ শতাংশ পর্যন্ত বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব
কোরবানির পশুতে দেশ স্বয়ংসম্পূর্ণ: প্রাণিসম্পদমন্ত্রী
কোরবানির পশুতে দেশ স্বয়ংসম্পূর্ণ: প্রাণিসম্পদমন্ত্রী
এক সপ্তাহে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ
রামিসা হত্যা এক সপ্তাহে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ