• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
১৩ জুন ঢাকায় অনুষ্ঠিত হবে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা দক্ষিণাঞ্চলে যোগাযোগে নতুন দিগন্ত: বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি স্বাক্ষর ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য পৃথক অধিদপ্তরের আশাবাদ স্থানীয় সরকার মন্ত্রীর পুশইন কেন্দ্র করে জামালপুর সীমান্তে ধাওয়া-পাল্টা ধাওয়া আইসিসির মে মাসের সেরার দৌড়ে মুশফিক-তাইজুল জোরজবরদস্তি ও অবৈধ দখলদারিত্ব চলবে না: আবদুস সালাম মোহামেডান আমার আবেগের জায়গা: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হাম উপসর্গে ২৪ ঘণ্টায় মৃত্যু ৮ বিশেষ শ্রেণির চলচ্চিত্র নির্মাণ ও পেশাগত দক্ষতা উন্নয়নের কর্মশালা ৩০ বছর পর সালমান শাহ’র মরদেহ উত্তোলনের নির্দেশ

ঈদযাত্রায় সরকারের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে: নৌ প্রতিমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি    ২১ মে ২০২৬, ০৫:১৬ পি.এম.

ঈদুল আজহায় ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।

তিনি বলেন, ঈদযাত্রায় কোনো ধরনের অব্যবস্থাপনা বা দুর্ঘটনা ঘটলে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকেই জবাবদিহিতার আওতায় আনা হবে।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাট ও ফেরিঘাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

নৌ প্রতিমন্ত্রী বলেন, অনেক সময় অব্যবস্থাপনা বা ব্যর্থতার দায় নিচের স্তরের কর্মকর্তা-কর্মচারীদের ওপর চাপিয়ে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হয়। তবে এখন থেকে যে প্রতিষ্ঠানে যিনি দায়িত্বে থাকবেন, সেখানে কোনো ধরনের অব্যবস্থাপনা, দুর্ঘটনা কিংবা জটিলতা তৈরি হলে তার বিরুদ্ধেই আগে ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, ঘরমুখো মানুষ যাতে নির্বিঘ্নে প্রিয়জনদের কাছে পৌঁছাতে পারেন এবং ঈদ শেষে নিরাপদে কর্মস্থলে ফিরতে পারেন, সেজন্য সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। ঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের চাপ সামাল দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনাও দেয়া হয়েছে।

এ সময় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইতিহাসের সর্বোচ্চ বাজেট পেশ করতে যাচ্ছে তারেক রহমানের সরকার
ইতিহাসের সর্বোচ্চ বাজেট পেশ করতে যাচ্ছে তারেক রহমানের সরকার
বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না : চিফ হুইপ
বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না : চিফ হুইপ
জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট করা হয়েছে : অর্থমন্ত্রী
জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট করা হয়েছে : অর্থমন্ত্রী