• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

রামিসা হত্যা

এক সপ্তাহে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক    ২১ মে ২০২৬, ১১:৫৯ এ.এম.

রাজধানীর মিরপুরে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে ঢাকা মহানগর পুলিশের কমিশনারকে নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

বৃহস্পতিবার (২১ মে) ডিএমপি কমিশনারকে এ নির্দেশ দেওয়া হয়েছে বলে আইন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন।

আইন মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, দ্রুততম সময়ের মধ্যে এই নৃশংস ঘটনার বিচারকাজ সম্পন্ন করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী।

মামলার প্রধান আসামি সোহেল রানা (৩৪) বুধবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তিনি জানান, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়। পরে অপরাধ গোপন ও মরদেহ সরিয়ে ফেলতে লাশ খণ্ডবিখণ্ড করার চেষ্টা করেন তিনি।

জবানবন্দি শেষে আদালত সোহেল রানাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই ঘটনায় তাঁর স্ত্রী স্বপ্না আক্তারকেও কারাগারে পাঠানো হয়েছে।

গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পল্লবীর একটি বাড়ির তৃতীয় তলার একটি ফ্ল্যাট থেকে শিশুটির খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর জানালার গ্রিল ভেঙে পালিয়ে যান মূল অভিযুক্ত সোহেল রানা।

পরে ঘটনাস্থল থেকে তাঁর স্ত্রী স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করে পুলিশ। একই দিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে সোহেল রানাকে আটক করা হয়।

এ ঘটনায় মঙ্গলবার রাতে শিশুটির বাবা পল্লবী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারকে আসামি করা হয়েছে। এজাহারে শিশুটির বাবা উল্লেখ করেন, তাঁর ধারণা শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না : চিফ হুইপ
বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না : চিফ হুইপ
জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট করা হয়েছে : অর্থমন্ত্রী
জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট করা হয়েছে : অর্থমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রা‌শিয়ার উপ-স্পিকারের সাক্ষাৎ
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রা‌শিয়ার উপ-স্পিকারের সাক্ষাৎ