• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ফরিদপুরে র‍্যাবের অভিযানে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি    ২১ মে ২০২৬, ০৬:৫৫ পি.এম.
আনোয়ার হোসেন। ছবি-ভিওডি বাংলা

ফরিদপুর জেলার সদর থানা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আনোয়ার হোসেন (৩৮) কে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১০।

বৃহস্পতিবার (২১ মে) দুপুর আনুমানিক ১টা ৩৫ মিনিটে র‍্যাব সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় র‍্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। অভিযানে ফরিদপুর সদর থানাধীন হাউজিং প্রকল্প এলাকায় অবস্থানকালে তাকে আটক করা হয়।  

গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেন (৩৮) রাজবাড়ী জেলার কোতয়ালী থানার উত্তর দৌলতপুর এলাকার মো. আইয়ুব আলীর ছেলে। তার বিরুদ্ধে কোতয়ালী থানার মামলা নম্বর-১৪/১৬ এর অধীনে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এ) ধারায় ১০ বছরের সশ্রম কারাদণ্ডের রায় ছিল বলে জানা গেছে। 

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছে যে, তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। পরিচয় গোপন রেখে অবস্থান পরিবর্তনের মাধ্যমে তিনি গ্রেপ্তার এড়ানোর চেষ্টা করছিলেন বলেও জিজ্ঞাসাবাদে জানা যায়।

পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব-১০ নিশ্চিত করেছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাংশায় নবাগত মাধ্যমিক শিক্ষা অফিসারের পরিচিতি সভা অনুষ্ঠিত
পাংশায় নবাগত মাধ্যমিক শিক্ষা অফিসারের পরিচিতি সভা অনুষ্ঠিত
কুমারখালীতে সেতুর টোল বন্ধের দাবিতে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ
কুমারখালীতে সেতুর টোল বন্ধের দাবিতে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ
ফরিদপুরে জামায়াত নেতার বাড়ি থেকে ৬৩০ কেজি চাল উদ্ধার
ফরিদপুরে জামায়াত নেতার বাড়ি থেকে ৬৩০ কেজি চাল উদ্ধার