• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ফরিদপুরে জামায়াত নেতার বাড়ি থেকে ৬৩০ কেজি চাল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক    ২১ মে ২০২৬, ০১:৪৪ পি.এম.
ছবি: সংগৃহীত

ফরিদপুরে এক জামায়াত নেতার বাড়ি থেকে ঈদুল আজহা উপলক্ষে ইমাম ও মুয়াজ্জিনদের জন্য বরাদ্দ করা ভিজিএফের ৬৩০ কেজি চাল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। আবদুস সামাদ খান নামের ওই নেতা জেলার বোয়ালমারী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

বুধবার (২০ মে) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদের নেতৃত্বে বোয়ালমারী পৌরসভার আঁধারকোঠা গ্রামে সামাদ খানের বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে ভ্রাম্যমাণ আদালত চালগুলো উদ্ধার করে। এ সময় পৌরসভার নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০ কেজির ১২ বস্তা এবং খুচরা ৩০ কেজিসহ মোট ৬৩০ কেজি চাল উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা চাল জব্দ তালিকাভুক্ত করে পৌরসভায় হস্তান্তর করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শিব্বির আহমেদ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোট ৬৩০ কেজি চাল উদ্ধার করা হয়েছে। চালগুলো পৌরসভায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে সরকারিভাবে পৌর এলাকার ইমাম ও মুয়াজ্জিনদের জন্য এই ভিজিএফের চাল বরাদ্দ দেওয়া হয়।

তবে ঘটনার পর জামায়াত নেতা ও সাবেক কাউন্সিলর আবদুস সামাদ খান বলেন, ‘প্রতি বছরই ইমাম-মুয়াজ্জিনদের চাল আমার বাড়িতে এনে রাখা হয়। এর সঙ্গে আমার কোনো ব্যক্তিগত সংশ্লিষ্টতা নেই। আমাকে রাজনৈতিকভাবে হয়রানি ও ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।’

বোয়ালমারী ইমাম পরিষদের সাধারণ সম্পাদক সাহেব আলী বলেন, ‘বিকেল ৩টার দিকে পৌরসভা থেকে চাল এনে সামাদ খানের বাড়িতে রাখা হয়। আগামী সোমবার ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে তা বিতরণের কথা ছিল। কিন্তু পরে প্রশাসন এসে চাল নিয়ে যায়।’

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইবির মুক্ত বাংলা বাসের সঙ্গে ভ্যানের সংঘর্ষ, নিহত ১
ইবির মুক্ত বাংলা বাসের সঙ্গে ভ্যানের সংঘর্ষ, নিহত ১
নারায়ণগঞ্জে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
নারায়ণগঞ্জে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক
উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক