• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের ১১তম আর্ট ক্যাম্প উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি    ২১ মে ২০২৬, ০৩:৪১ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

ব্রাহ্মণবাড়িয়া জেলা শিশু নাট্যমের উদ্যোগে তিন দিনব্যাপী ১১তম আর্ট ক্যাম্প, শিশুদের ছবি আঁকা, আবৃত্তি ও সাংস্কৃতিক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) সকালে ব্রাহ্মণবাড়িয়া উলচাপাড়া মালেকা সাহেব আলী উচ্চ বিদ্যালয়ে এ আয়োজনের উদ্বোধন করা হয়।

বর্তমান বাস্তবতা ও সৃজনশীল শিশুকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে শিশুদের মেধা বিকাশ, গ্রাম বাংলার ঐতিহ্য, নদী ও জলাশয় এবং সাহিত্যে সঙ্গে পরিচয় করিয়ে দিতে বিভিন্ন প্রাকৃতিক দৃশ্যের ছবি আঁকা, আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিশুদের ১১তম মেধা বিকাশ কর্মসূচির অংশ হিসেবে প্র্যাকটিক্যাল চিত্রাঙ্কনের আয়োজন করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ খান বিটু'র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী সিরাজুল ইসলাম সিরাজ।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদের, জেলা বিএনপির কোষাধ্যক্ষ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী আজম, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি মোহাম্মদ তাজুল ইসলাম,  ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের সহ-সভাপতি আসাদুর রহমান আলমগীর, শিশু নাট্যেমের সভাপতি মাসুকুল ইসলাম মাসুক এবং চিত্র প্রশিক্ষক বাবুল মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে সিরাজুল ইসলাম সিরাজ বলেন, ৫ আগস্টের পর ব্রাহ্মণবাড়িয়াসহ সারাদেশে গ্রাফিতি ও চিত্রাঙ্কনের মাধ্যমে তরুণ ও শিশুরা তাদের মনের ভাব প্রকাশ করেছে। এই চিত্র চর্চার মাধ্যমে আগামী প্রজন্মকে আরও সৃজনশীল ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের প্রতিষ্ঠাতা সভাপতি নিয়াজ মোহাম্মদ খান বিটু দীর্ঘদিন ধরে বিনা পারিশ্রমিকে শিশুদের নিয়ে কাজ করে যাচ্ছেন। তার এই মহৎ উদ্যোগ সমাজ ও জাতির কাছে স্মরণীয় হয়ে থাকবে। অনুষ্ঠানে অংশ নেওয়া শিশুদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। 

আয়োজকরা জানান, ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যম দীর্ঘ চল্লিশ বছরের যাত্রায় গত দশ বছর যাবৎ প্রকৃতির সান্নিধ্যে গ্রাম বাংলা, নদী, প্রকৃতির মাঝে নিয়ে আসার প্রচেষ্টায় কাজ করছে। এবারে ১১তম আর্ট ক্যাম্পও নদী প্রকৃতির সান্নিধ্যে নিয়ে এসেছি।

আমরা শিশুদের সৃজনশীল বিকাশে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখবো।

ভিওডি বাংলা/আমিনুল ইসলাম আহাদ/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুমারখালীতে সেতুর টোল বন্ধের দাবিতে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ
কুমারখালীতে সেতুর টোল বন্ধের দাবিতে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ
ফরিদপুরে জামায়াত নেতার বাড়ি থেকে ৬৩০ কেজি চাল উদ্ধার
ফরিদপুরে জামায়াত নেতার বাড়ি থেকে ৬৩০ কেজি চাল উদ্ধার
চট্টগ্রামে আইনজীবী সমিতির ভোট শুরু, জামায়াতপন্থিদের বিক্ষোভ
চট্টগ্রামে আইনজীবী সমিতির ভোট শুরু, জামায়াতপন্থিদের বিক্ষোভ