• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

পাংশায় নবাগত মাধ্যমিক শিক্ষা অফিসারের পরিচিতি সভা অনুষ্ঠিত

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি    ২১ মে ২০২৬, ০২:৩৫ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

রাজবাড়ীর পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ বি এম আ. হান্নানের সঙ্গে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার প্রধানদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ মে) সকাল ১১টা ৩০ মিনিটে পাংশা উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার প্রধানগণের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হক। সঞ্চালনা করেন, উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামসুল আলম (সোহরাব)। সভায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার প্রধানগণ অংশগ্রহণ করেন।

এ সময় নবাগত মাধ্যমিক শিক্ষা অফিসার এ বি এম আ. হান্নানের সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম, শিক্ষার মানোন্নয়ন, প্রশাসনিক সমন্বয় এবং বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে ইউএনও রিফাতুল হক শিক্ষকদের উদ্দেশে বলেন, 'স্কুলে ছেলেরা চুল ছোট করে আসবে এবং মেয়েরা ভারী গহনা পরে আসতে পারবে না। সে বিষয়ে আপনারা শিক্ষার্থীদের নির্দেশনা দিবেন। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শাসন করবেন তবে গায়ে হাত তুলবেন না। এসকল বিষয়ে আপনারা অভিভাবকদের সঙ্গে কথা বলবেন।'

নবাগত মাধ্যমিক শিক্ষা অফিসার এ বি এম আ. হান্নান বলেন, 'বিদ্যালয়ের পরিবেশ ঠিক করতে হবে। যাতে শিক্ষার্থীরা বিদ্যালয়মুখী হয়। শিক্ষার্থীদের মধ্যে আচরণে পরিবর্তন আনতে হবে। শিক্ষকদের সাথে শিক্ষার্থীদের সুন্দর সম্পর্ক গড়ে তুলতে হবে।'

তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সকল প্রতিষ্ঠান প্রধানদের নিকট সহযোগিতা কামনা করেন।

এসময় বক্তারা শিক্ষার গুণগত মান উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল ও শিক্ষাবান্ধব করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরা হয়।

সভায় উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার তৃপ্তি রানী মন্ডল, পাংশা-কালুখালী শিক্ষা কল্যাণ ট্রাস্টের সভাপতি মো. শাহজাহান ও এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মো. মোতাহার হোসেন। 

অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত ৮ জন শিক্ষককে পাংশা-কালুখালী শিক্ষা কল্যাণ ট্রাস্ট থেকে গ্রাচ্যুইটির চেক বিতরণ করা হয়। 

সভাটি সার্বিক সহযোগিতা করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাবরক্ষক আলমগীর, ডাটা এন্ট্রি অপারেটর মো. তারেক আলী, অফিস সহায়ক আলাউল হোসেন (কোরবান)।

পরিচিতি ও মতবিনিময় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও পবিত্র গীতা থেকে পাঠ করা হয়।

ভিওডি বাংলা/এস,কে পাল সমীর/জা 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খাবার খেয়ে হাসপাতালে ভর্তি ১৭ নার্সিং শিক্ষার্থী
খাবার খেয়ে হাসপাতালে ভর্তি ১৭ নার্সিং শিক্ষার্থী
সুন্দরবনের দস্যু ছোট সুমন বাহিনীর আত্মসমর্পণ
সুন্দরবনের দস্যু ছোট সুমন বাহিনীর আত্মসমর্পণ
ইবির মুক্ত বাংলা বাসের সঙ্গে ভ্যানের সংঘর্ষ, নিহত ১
ইবির মুক্ত বাংলা বাসের সঙ্গে ভ্যানের সংঘর্ষ, নিহত ১