• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সনাক-টিআইবি সমন্বয় সভা, দুর্নীতিবিরোধী আন্দোলনে সম্পৃক্ততার আহ্বান

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি    ২১ মে ২০২৬, ০২:৪৪ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে আরও বেগবান করতে এবং সেবা খাতের মানোন্নয়নে প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সাধারণ নাগরিকদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেছে  টিআইবি অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি -সনাক মধুপুর শাখা ।

বুধবার (২০ মে)  ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র সহায়তায় আয়োজিত “স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী আন্দোলনের অভিজ্ঞতা বিনিময়” শীর্ষক সমন্বয় সভায় বক্তাদের বক্তব্য থেকে এমন আহবান উঠে এসেছে। ব্র্যাক এর মধুপুর লার্নিং সেন্টারে কর্মসূচির আয়োজন হয়।

সভায় সনাক এবং সনাকের তত্ত্বাবধানে পরিচালিত তরুণদের দুর্নীতিবিরোধী সংগঠন ‘ইউথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট’ (ইয়েস) ও তৃণমূলভিত্তিক সংগঠন ‘অ্যাক্টিভ সিটিজেন্স গ্রুপ’ (এসিজি)-এর শতাধিক সদস্য অংশগ্রহণ করেন।

সনাক সভাপতি সাবেক অধ্যক্ষ মো. বজলুর রশিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনা করেন টিআইবি’র সিভিক এনগেজমেন্ট বিভাগের কোঅর্ডিনেটর মো. আতিকুর রহমান এবং ক্লাস্টার কো-অর্ডিনেটর মো. মাযহারুল হক। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন টিআইবি সনাক-মধুপুরের এরিয়া কোঅর্ডিনেটর জিনিয়া গ্লোরিয়া স্রং।

বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ের সেবাখাতগুলোতে জবাবদিহিতা ও শুদ্ধাচার নিশ্চিত করতে হলে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। একইসঙ্গে দুর্নীতিবিরোধী কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করতে প্রাতিষ্ঠানিক শুদ্ধাচার চর্চার বিকল্প নেই।

মুক্ত আলোচনায় অংশ নিয়ে বক্তব্য রাখেন সনাক সদস্য, স্বাস্থ্য বিভাগের সাবেক উপ পরিচালক ডা. শামসুল হক, শ্রীকুমার গুহ নিয়োগী, অজয় মৃ, মোহাম্মদ আনারুজ্জামান ফকির, মো. লিটন সরকার, দেবাশীষ গোস্বামী ও চৈতি সাহা প্রমুখ।

এছাড়াও ইয়েস ও এসিজি’র সদস্যরা মাঠপর্যায়ের বিভিন্ন অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। তাদের মধ্যে বক্তব্য দেন ইয়েস দলনেতা হাবিবুর রহমান খান, আসিফ, এলমা, রিফাত এবং রামজীবন স্মৃতি উচ্চ বিদ্যালয় এসিজি সদস্য হাবিবুর রহমান।

মুক্ত আলোচনা শেষে উপস্থিত সবাই স্থানীয় পর্যায়ে দুর্নীতি প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। সনাক সদস্য মো. আব্দুল মালেক উপস্থিত সদস্যদের দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ করান।

ভিওডি বাংলা/মো. লিটন সরকার/জা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, দুর্ভোগে যাত্রীরা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, দুর্ভোগে যাত্রীরা
খাবার খেয়ে হাসপাতালে ভর্তি ১৭ নার্সিং শিক্ষার্থী
খাবার খেয়ে হাসপাতালে ভর্তি ১৭ নার্সিং শিক্ষার্থী
সুন্দরবনের দস্যু ছোট সুমন বাহিনীর আত্মসমর্পণ
সুন্দরবনের দস্যু ছোট সুমন বাহিনীর আত্মসমর্পণ