• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নেত্রকোণা সরকারি কলেজ

শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বাস সার্ভিস চালু

   ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:০৯ পি.এম.

একে এম এরশাদুল হক জনি

নেত্রকোণা সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের যাতায়াতের জন্য সাতটি রোডে বাস সার্ভিস চালু করা হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারী) দুপুরে নেত্রকোণা সরকারি কলেজ কর্তৃপক্ষ এ বাস সার্ভিস চালুর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে।

নেত্রকোণা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবু তাহের খানের সভাপতিত্বে অধ্যাপক ইদ্রীস আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক ভাবে বাস সার্ভিস উদ্বোধন করেন নেত্রকোণা জেলা বিএনপির আহবায়ক বিশিষ্ট অর্থপেডিক চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান।

নেত্রকোণা সরকারি কলেজের অধ্যক্ষ আবু তাহের খান জানান, কলেজ শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ও হতদরিদ্র শিক্ষার্থীদের ক্লাসমুখী করার লক্ষে নেত্রকোণার সাতটি রোডে তিনটি বিআরটিসি এবং কলেজের একটি নিজস্ব বাস এই বাস সার্ভিসে যুক্ত করা হয়েছে। প্রতিদিন সকাল ৮ টায় বিভিন্ন পয়েন্ট থেকে বাসগুলো কলেজের শিক্ষার্থীদের নিয়ে কলেজ অভিমুখে রওনা হবে এবং কলেজ শেষে পুনরায় ছাত্র-ছাত্রীদের নিজ নিজ গন্তব্যে পৌঁছে দেয়া হবে। কলেজের শিক্ষার্থীরা নিজ নিজ আইডি কার্ড প্রদর্শন করে বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন নেত্রকোণা সরকারি কলেজের উপাধ্যক্ষ আব্দুল কাদির ফকির, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মজিবুর রহমান খান, তাজেজুল ইসলাম ফারাস সুজাত, এস এম  মনিরুজ্জামান দুদু, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ইমরান খান চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা, জেলা যুবদলের সাবেক সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি, জেলা প্রেসক্লাবের সদস্য সচিব কিবরিয়া চৌধুরী হেলিম, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাহবুবুর রহমান, সহকারি সেক্রেটারী মাসুম মোস্তফা, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আলম লেলিন, সাধারণ সম্পাদক অনিক মাহাবুব চৌধুরী, নেত্রকোণা সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান দোলন, সদস্য সচিব আবুল কালাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেত্রকোণা সরকারি কলেজ শাখার সদস্য সচিব আশরাফুল আলম অপূর্ব প্রমুখ। আলোচনা সভা শেষে ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে বাস সার্ভিস উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক ডাঃ মোঃ আনোয়ারুল হক। 

ভিওডি বাংলা/ এম/ এমএইচপি

 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পদত্যাগপত্র জমা দিলেন জকসুর ক্রীড়া সম্পাদক
পদত্যাগপত্র জমা দিলেন জকসুর ক্রীড়া সম্পাদক
উপবৃত্তি কার্যক্রমে সরকারের নতুন নির্দেশ
উপবৃত্তি কার্যক্রমে সরকারের নতুন নির্দেশ
প্রাথমিক শিক্ষক নিয়োগে সুখবর, থাকছে যেসব শর্ত
প্রাথমিক শিক্ষক নিয়োগে সুখবর, থাকছে যেসব শর্ত