• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

এবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নামে টাকা হাতাচ্ছে চক্র

ভিওডি বাংলা ডেস্ক    ২০ মে ২০২৬, ০৯:৪৭ পি.এম.
ছবি: সংগৃহীত

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম ব্যবহার করে একটি প্রতারক চক্র দেশের বিভিন্ন জেলায় একাধিক ব্যক্তিকে হয়রানি করছে। চক্রটি অপরাধমূলক কার্যকলাপে অভিযুক্ত উল্লেখ করে মিথ্যা ও ভূয়া আইনি নোটিশ পাঠিয়ে জেল-জরিমানা ও শাস্তির ভয় দেখিয়ে আদায় করছে অবৈধ অর্থ। 

এ বিষয়ে মঙ্গলবার (১৯ মে) এক সতর্কতামূলক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আইন নিয়ন্ত্রণ বিভাগ ও ক্রাইম ইউনিট সেল নামে কোন বিভাগ, শাখা, সেল নেই এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় এ ধরণের কার্যক্রম পরিচালনা করা হয় না। বর্ণিত বিষয়ে ইতোমধ্যে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।  প্রতারক চক্রের এ ধরণের কার্যকলাপে বিভ্রান্ত ও আর্থিক লেনদেন হতে বিরত থাকার জন্য সকলকে অনুরোধ করা হলো।’

অথচ এই সেলের নাম উল্লেখ করেই বিভিন্ন ব্যক্তিকে চিঠি পাঠিয়ে আসছিল চক্রটি।

ভিওডি বাংলা/আরআর/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশের ব্যাডমিন্টনকে এগিয়ে নিতে সহযোগিতার আশ্বাস প্রতিমন্ত্রী ইশরাকের
দেশের ব্যাডমিন্টনকে এগিয়ে নিতে সহযোগিতার আশ্বাস প্রতিমন্ত্রী ইশরাকের
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট চালু
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট চালু
পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে চায় পিডিবি
বছরে ঘাটতি ৬০ হাজার কোটি টাকা পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে চায় পিডিবি