• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
১৩ জুন ঢাকায় অনুষ্ঠিত হবে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা দক্ষিণাঞ্চলে যোগাযোগে নতুন দিগন্ত: বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি স্বাক্ষর ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য পৃথক অধিদপ্তরের আশাবাদ স্থানীয় সরকার মন্ত্রীর পুশইন কেন্দ্র করে জামালপুর সীমান্তে ধাওয়া-পাল্টা ধাওয়া আইসিসির মে মাসের সেরার দৌড়ে মুশফিক-তাইজুল জোরজবরদস্তি ও অবৈধ দখলদারিত্ব চলবে না: আবদুস সালাম মোহামেডান আমার আবেগের জায়গা: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হাম উপসর্গে ২৪ ঘণ্টায় মৃত্যু ৮ বিশেষ শ্রেণির চলচ্চিত্র নির্মাণ ও পেশাগত দক্ষতা উন্নয়নের কর্মশালা ৩০ বছর পর সালমান শাহ’র মরদেহ উত্তোলনের নির্দেশ

বছরে ঘাটতি ৬০ হাজার কোটি টাকা

পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে চায় পিডিবি

নিজস্ব প্রতিবেদক    ২০ মে ২০২৬, ০৭:৩০ পি.এম.
ছবি: সংগৃহীত

আগামী ১ জুন থেকে বিদ্যুতের দাম পাইকারি পর্যায়ে ২১ থেকে ২৯ ভাগ পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।  

রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউট মিলনায়তনে বুধবার (২০ মে) সকালে এ সংক্রান্ত গণশুনানীর প্রথম দিন এ প্রস্তাব রাখে পিডিবি। এ সময় অংশীজনরা উপস্থিত ছিলেন।  

 

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদের সভাপতিত্বে গণশুনানিতে পিডিবি তাদের প্রস্তাবে জানায়, বর্তমানে প্রতি ইউনিটের পাইকারি দর ৭ টাকা ৪ পয়সা। সেখানে গত অর্থবছরে গড় খরচ ১৩ টাকা ১৯ পয়সা। এতে বছরে মোট প্রায় ৬০ হাজার কোটি টাকা ঘাটতি দাঁড়িয়েছে।

সম্প্রতি মধ্যপ্রাচ্য যুদ্ধের জেরে চলতি অর্থবছর ঘাটতির পরিমাণ ৬৩ হাজার কোটিতে দাঁড়াতে পারে। প্রতি ইউনিটে ১ টাকা ২০ পয়সা দাম বাড়ালে ঘাটতি কমতে পারে ১৩ হাজার ২৯৮ কোটি, আর ১ টাকা ৫০ পয়সা হারে দর বাড়ালে ঘাটতি কমবে সাড়ে ১৬ হাজার কোটি টাকার বেশি।

সবশেষ ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে বিদ্যুৎয়ের পাইকারি দর বাড়ানো হয়।  

ভিওডি বাংলা/আরআর/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না : চিফ হুইপ
বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না : চিফ হুইপ
জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট করা হয়েছে : অর্থমন্ত্রী
জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট করা হয়েছে : অর্থমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রা‌শিয়ার উপ-স্পিকারের সাক্ষাৎ
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রা‌শিয়ার উপ-স্পিকারের সাক্ষাৎ