• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

দেশের ব্যাডমিন্টনকে এগিয়ে নিতে সহযোগিতার আশ্বাস প্রতিমন্ত্রী ইশরাকের

নিজস্ব প্রতিবেদক    ২০ মে ২০২৬, ০৭:৫৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, বাংলাদেশের যেকোনো খেলার দল আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য অর্জন করলে তা দেশের মানুষের গর্বের বিষয় হয়ে ওঠে। তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনে বাংলাদেশের ব্যাডমিন্টন দল আরও বড় আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে দেশের জন্য সুনাম বয়ে আনবে।

বুধবার (২০ মে) শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে এমপুরি প্রথম বিভাগ ব্যাডমিন্টন লীগ ২০২৬-এর ফাইনাল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, চ্যাম্পিয়ন ও রানার্সআপ—উভয় দলই প্রশংসার দাবিদার। খেলাধুলায় হার-জিত থাকলেও স্পোর্টিং মনোভাব নিয়ে অংশগ্রহণ করাটাই বড় বিষয়।

তিনি ব্যাডমিন্টন ফেডারেশনকে ধন্যবাদ জানিয়ে বলেন, তাঁকে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোয় তিনি কৃতজ্ঞ। দেশের খেলাধুলার উন্নয়নে ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন তিনি।

ব্রাদার্স ইউনিয়ন স্পোর্টিং ক্লাবের আহ্বায়কের দায়িত্ব পালন করছেন উল্লেখ করে ইশরাক হোসেন বলেন, ভবিষ্যতে তাঁর ক্লাবও এই টুর্নামেন্টে অংশ নিতে আগ্রহী।

তিনি আরও বলেন, বর্তমান সভাপতি ও সেক্রেটারির দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশ দল প্রথমবারের মতো আন্তর্জাতিক প্রতিযোগিতায় স্বর্ণপদক অর্জন করেছে, যা দেশের জন্য গর্বের বিষয়। এ অর্জনের সঙ্গে সংশ্লিষ্ট খেলোয়াড় ও সংশ্লিষ্ট সবাইকে তিনি অভিনন্দন জানান।

অনুষ্ঠানে তিনি ইনডোর স্টেডিয়ামের শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (এয়ার কন্ডিশনিং) অকার্যকর থাকার বিষয়েও কথা বলেন। তিনি জানান, বিষয়টি নিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে আলোচনা করবেন, যাতে দ্রুত সংস্কার করে ভেন্যুটিকে আন্তর্জাতিক মানের ইনডোর স্টেডিয়ামে রূপ দেওয়া যায়। একই সঙ্গে একজন ক্রীড়া সংগঠক হিসেবে তিনি ফেডারেশনকে সহযোগিতার আশ্বাস দেন।

মুন্সিগঞ্জ সদর আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন এমপি, ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি মো. হাবিব উল্লাহ ডন, ফেডারেশনের অন্যান্য কর্মকর্তা, নেতৃবৃন্দ, অংশগ্রহণকারী দল ও খেলোয়াড়েরা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/সবুজ/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এ বছরও বাংলা ভাষায় প্রচার হবে হজের খুতবা
এ বছরও বাংলা ভাষায় প্রচার হবে হজের খুতবা
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট চালু
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট চালু
পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে চায় পিডিবি
বছরে ঘাটতি ৬০ হাজার কোটি টাকা পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে চায় পিডিবি