• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

কোরবানির ৮ ঘণ্টার মধ্যেই ঢাকা দক্ষিণ পরিচ্ছন্ন করার ঘোষণা ডিএসসিসির

নিজস্ব প্রতিবেদক    ২০ মে ২০২৬, ১২:৪৯ পি.এম.
কোরবানির ঈদকে কেন্দ্র করে রাজধানীতে পরিচ্ছন্নতা, হাট ব্যবস্থাপনা ও স্বাস্থ্যঝুঁকি নিয়ন্ত্রণে প্রস্তুতির কথা জানান ডিএসসিসি প্রশাসক। ছবি : সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কোরবানির ঈদকে কেন্দ্র করে রাজধানী পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনায় বিশেষ কর্মপরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির প্রশাসক আব্দুস সালাম। তিনি বলেন, ঈদের দিন কোরবানি সম্পন্ন হওয়ার পর সর্বোচ্চ আট ঘণ্টার মধ্যেই ঢাকা মহানগরীকে বর্জ্যমুক্ত ও পরিচ্ছন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। 

বুধবার (২০ মে) সকালে একটি সবজি বাগানের ল্যান্ডস্কেপিং কার্যক্রম উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান। তিনি জানান, কোরবানির পশুর হাট শেষ হওয়ার রাত থেকেই সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হবে। এ কাজে প্রয়োজনীয় জনবল ও সরঞ্জাম আগেই প্রস্তুত রাখা হয়েছে, যাতে দ্রুততম সময়ে বর্জ্য অপসারণ সম্পন্ন করা যায়।

তিনি আরও বলেন, এবারের কোরবানির জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় মোট ১১টি পশুর হাটের অনুমতি দেওয়া হয়েছে। এসব হাটে ক্রেতা ও বিক্রেতাদের সুবিধা নিশ্চিত করতে প্রশাসন নিয়মিত নজরদারি চালাবে। পাশাপাশি পশুর স্বাস্থ্য সুরক্ষায় ভেটেরিনারি চিকিৎসক এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ প্রসঙ্গে ডিএসসিসি প্রশাসক বলেন, এ বছর আগে থেকেই ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে কার্যক্রম শুরু করা হয়েছে। মশার লার্ভা জন্মানোর সম্ভাবনাময় স্থানগুলোতে বিশেষ নজরদারি রাখা হচ্ছে এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে।

ভিওডি বাংলা/জা

 

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গুজব ও মানহানিকর কনটেন্টে কড়াকড়ি, বদলাচ্ছে সাইবার আইন
গুজব ও মানহানিকর কনটেন্টে কড়াকড়ি, বদলাচ্ছে সাইবার আইন
আইজিপির সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
আইজিপির সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
তিন আলোচিত ঘটনায় কৃতিত্ব, ১৫ পুলিশ সদস্যকে পুরস্কার
তিন আলোচিত ঘটনায় কৃতিত্ব, ১৫ পুলিশ সদস্যকে পুরস্কার