• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
১৩ জুন ঢাকায় অনুষ্ঠিত হবে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা দক্ষিণাঞ্চলে যোগাযোগে নতুন দিগন্ত: বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি স্বাক্ষর ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য পৃথক অধিদপ্তরের আশাবাদ স্থানীয় সরকার মন্ত্রীর পুশইন কেন্দ্র করে জামালপুর সীমান্তে ধাওয়া-পাল্টা ধাওয়া আইসিসির মে মাসের সেরার দৌড়ে মুশফিক-তাইজুল জোরজবরদস্তি ও অবৈধ দখলদারিত্ব চলবে না: আবদুস সালাম মোহামেডান আমার আবেগের জায়গা: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হাম উপসর্গে ২৪ ঘণ্টায় মৃত্যু ৮ বিশেষ শ্রেণির চলচ্চিত্র নির্মাণ ও পেশাগত দক্ষতা উন্নয়নের কর্মশালা ৩০ বছর পর সালমান শাহ’র মরদেহ উত্তোলনের নির্দেশ

বাংলাদেশিদের নাগরিকত্ব আবেদনে নতুন শর্ত দিল ভারত

আন্তর্জাতিক ডেস্ক    ১৯ মে ২০২৬, ০৪:৪১ পি.এম.
ছবি: সংগৃহীত

ভারতে নাগরিকত্বের আবেদন করতে এখন বাংলাদেশিদের জন্য যুক্ত হয়েছে নতুন শর্ত। আবেদনকারীদের নিজ দেশের পাসপোর্টের বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত ঘোষণা দিতে হবে বলে জানিয়েছে ভারত সরকার। একই নিয়ম কার্যকর করা হয়েছে পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিকদের ক্ষেত্রেও।

মঙ্গলবার (১৯ মে) প্রকাশিত টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা গেজেট বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশটির নাগরিকত্ব বিধিমালায় সংশোধন এনে নতুন এই শর্ত সংযোজন করা হয়েছে। সংশোধিত নিয়মে বলা হয়েছে, আবেদনকারীর কাছে বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তান সরকারের ইস্যুকৃত বৈধ কিংবা মেয়াদোত্তীর্ণ কোনো পাসপোর্ট থাকা যাবে না।

তবে কোনো আবেদনকারীর কাছে সক্রিয় পাসপোর্ট থাকলে, তাকে সেই পাসপোর্টের নম্বর, কোথায় ও কবে ইস্যু করা হয়েছে এবং মেয়াদ শেষ হওয়ার তারিখসহ বিস্তারিত তথ্য জমা দিতে হবে।

এছাড়া নাগরিকত্ব আবেদন অনুমোদনের পর ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট ডাক বিভাগের জ্যেষ্ঠ সুপারিনটেনডেন্ট অথবা সুপারিনটেনডেন্টের কাছে বৈধ বা মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট জমা দেওয়ার ঘোষণা দেওয়াও বাধ্যতামূলক করা হয়েছে।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির নাগরিকত্ব বিধিমালা, ২০০৯-এ এই সংশোধনী আনা হয়েছে।

ভিওডি বাংলা/এমএস  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুই জাহাজে ইরানের হামলা, মুখোমুখি মার্কিন নৌবাহিনী
দুই জাহাজে ইরানের হামলা, মুখোমুখি মার্কিন নৌবাহিনী
হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করলো ইরান
হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করলো ইরান
নতুন করে ইরানে হামলা শুরু করলো যুক্তরাষ্ট্র
নতুন করে ইরানে হামলা শুরু করলো যুক্তরাষ্ট্র