• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বিএনপির দেশ পরিচালনায় অভিজ্ঞতার ঘাটতি রয়েছে: আসিফ মাহমুদ ঢাকার দুই এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৬ দুর্গম সীমান্তে টহলে অসুস্থ বিজিবি সদস্য, হেলিকপ্টারে নেয়া হলো সিএমএইচে জাতিসংঘ মহাসচিব নির্বাচনে আলোচনায় ড. ইউনূস সাংবাদিকদের ওপর হামলা: আদ্-দ্বীনের দুই কর্মীকে অব্যাহতি আদ-দ্বীন শোকজের সন্তোষজনক জবাব না দিলে ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী আদ্-দ্বীন হাসপাতাল: দোষীদের শাস্তির দাবি পরিবারের অসহায়দের মাঝে উপহারসামগ্রী বিতরণ করলেন প্রতিমন্ত্রী আমিনুল হক রাজধানীর মিরপুর এলাকায় যান চলাচলে বিধিনিষেধ মন্ত্রী রবিউলের ক্যারিশমায় কান্নার বদলে স্বস্তি

‎খাল খননেই গ্রামীণ অর্থনীতি পুনরুজ্জীবিত হবে: পানিসম্পদ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ১৯ মে ২০২৬, ০৩:৫৪ পি.এম.
ঢাকা বিশ্ববিদ্যালয়ে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বক্তব্য দেন শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।ছবি-ভিওডি বাংলা

পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি বলেছেন, খাল খনন ও পুনঃখনন, পানির প্রবাহ বৃদ্ধি ও মৎস্য উৎপাদন বৃদ্ধি করে পরিবেশের ভারসাম্য রক্ষা করার পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে সরকার কাজ করছে। তিনি আরও বলেন, টেকসই পানি সম্পদ পরিকল্পনা ও ব্যবস্থাপনা, জলবায়ু ঝুঁকি মোকাবেলা করে কৃষি ও কৃষকের উন্নয়নের উপর গুরুত্বারোপ করছে সরকার। 

‎মঙ্গলবার (১৯ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে "ম্যানেফেস্টু টু অ্যাকশনঃচ্যালেঞ্জেস অ্যান্ড ওয়ে ফরোয়ার্ড" নির্বাচনী ইশতেহারে পানি, নদী ও কৃষি অঙ্গীকার ও তার বাস্তবায়ন ডায়ালগে বক্তৃতায় এসব কথা বলেন পানিসম্পদ মন্ত্রী।

মন্ত্রী নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান সর্বোচ্চ জনকল্যাণকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন কার্যক্রম হাতে নিচ্ছেন। আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল, নদী ও জলাধার খনন ও পুনঃখনন করা হবে। খাল খননের সাথে খালের অবৈধ দখল ও দূষণ প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

‎ছাত্র রাজনীতি প্রসঙ্গে এ্যানি চৌধুরী বলেন মেধাবীরা ছাত্র রাজনীতিতে  আসলে যোগ্য নেতৃত্ব ও দেশের সুফল বয়ে আনতে পারবে।  জাতীয়  কল্যাণ ও জনস্বার্থে মেধাবীদের ছাত্র রাজনীতিতে আসা প্রয়োজন বলে মন্তব্য করেন মন্ত্রী। 

‎মন্ত্রী আরও বলেন, ইতোমধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্প পাশ হয়েছে। পদ্মা ব্যারেজ নির্মাণের ফলে দেশের দক্ষিণ পশ্চিম  এবং উত্তর পশ্চিমাঞ্চলের ২৪টি জেলার জীবন-জীবিকা, কৃষি, মৎস্য ও পরিবেশের ভারসাম্য রক্ষা ওাবপ এবং নদীতে নাব্যতা ফিরে আসবে। তিস্তা মহাপরিকল্পনার বিশেষজ্ঞ মতামত ও সমীক্ষা সমাপ্ত হলে সহসাই প্রকল্প অনুমোদনের আশ্বাস প্রদান করেন মন্ত্রী।

এসময় মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি নোয়াখালী-৬ আসনের  সংসদ সদস্য আবদুল হান্নান মাসুদ, মীর মোহাম্মদ আলী,  সরকারী অধ্যাপক শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও সিইজিআইএস এর নির্বাহী পরিচালক মো. মোতালেব হোসেন  সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। 

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সরকারদলীয় এমপিদের সংসদীয় বৈঠক শুরু, সভাপতি প্রধানমন্ত্রী
সরকারদলীয় এমপিদের সংসদীয় বৈঠক শুরু, সভাপতি প্রধানমন্ত্রী
বিশ্বকে বাংলাদেশের পরিকল্পনা জানালেন পরিবেশ প্রতিমন্ত্রী
জলবায়ু পরিবর্তন: বিশ্বকে বাংলাদেশের পরিকল্পনা জানালেন পরিবেশ প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ