• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সেপ্টেম্বর-অক্টোবরে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশিদের নাগরিকত্ব আবেদনে নতুন শর্ত দিল ভারত আ. লীগ মানুষের আবেগে রয়েছে, আমাদের ফিরে আসা অনিবার্য ঢাকা দক্ষিণ সিটি প্রশাসকের সঙ্গে আইডিইবি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ‎খাল খননেই গ্রামীণ অর্থনীতি পুনরুজ্জীবিত হবে: পানিসম্পদ মন্ত্রী স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে আইএলও ও চীনা নির্মাণ প্রতিষ্ঠানের বৈঠক ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দের বৈধতা নিয়ে রুল ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্যে এগোচ্ছে সরকার: তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাম রোগীদের নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ৫ নির্দেশনা

বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক হলেন এম আর ইসলাম স্বাধীন

নিজস্ব প্রতিবেদক    ১৯ মে ২০২৬, ০১:৩৫ পি.এম.
ছবি: সংগৃহীত

বগুড়া সিটি করপোরেশনের প্রশাসনিক কাজে গতি আনতে এম আর ইসলাম স্বাধীনকে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তিনি বগুড়া জেলা বিএনপির সহসভাপতি। মঙ্গলবার (১৯ মে) নতুন প্রশাসক হিসেবে যোগ দিয়েছেন তিনি।

সোমবার (১৮ মে) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ-১ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এম আর ইসলাম স্বাধীনকে বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগ দেওয়া হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫(ক)-এর উপধারা (১) অনুযায়ী করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাকে পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করতে হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য প্রাপ্য সুবিধা গ্রহণ করবেন।  জনস্বার্থে জারি করা এ আদেশ তাৎক্ষণিক কার্যকর হয়েছে।

২০ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া সিটি করপোরেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর ৭ মে প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২০তম বৈঠকে বগুড়া সিটি করপোরেশন গঠনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।  পরে ১৪ মে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে বগুড়া সিটি করপোরেশনের গেজেট প্রকাশ করা হয়।

নতুন এ সিটি করপোরেশনের সীমানা— উত্তরে বগুড়া সদরের ৩ নম্বর নিশিন্দারা ইউনিয়ন, ৫ নম্বর রাজাপুর ইউনিয়নের অংশবিশেষ এবং ৬ নম্বর শাখারিয়া ইউনিয়ন; দক্ষিণে শাজাহানপুরের ১ নম্বর আশেকপুর ইউনিয়ন, ২ নম্বর মাদলা ইউনিয়ন ও ৩ নম্বর মাঝিড়া ইউনিয়ন; পূর্বে বগুড়া সদরের ২ নম্বর সাবগ্রাম ইউনিয়ন, ৫ নম্বর রাজাপুর ইউনিয়ন এবং শাজাহানপুরের ২ নম্বর মাদলা ইউনিয়ন; পশ্চিমে বগুড়া সদরের ১ নম্বর ফাঁপোড় ইউনিয়ন ও ৪ নম্বর এরুলিয়া ইউনিয়ন।

ভিওডি বাংলা/আরআর/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভূমিসেবা মেলা উপলক্ষ্যে রাজারহাটে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
ভূমিসেবা মেলা উপলক্ষ্যে রাজারহাটে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
ইসলামিক রিলিফের ‘ইইপি’ প্রকল্পে শ্রেষ্ঠ ১১ স্বনির্ভর দলকে সম্মাননা
ইসলামিক রিলিফের ‘ইইপি’ প্রকল্পে শ্রেষ্ঠ ১১ স্বনির্ভর দলকে সম্মাননা
নাককাটি হাট আদর্শ কলেজ ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন
নাককাটি হাট আদর্শ কলেজ ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন