• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা

   ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:০৪ পি.এম.

স্পোর্টস ডেস্ক

দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে আর্জেন্টিনার কাছে ৬ গোল হজম করে নিজেদের যাত্রা শুরু করেছিল ব্রাজিল। গ্রুপ পর্বে এরপর কলম্বিয়ার কাছেও হেরে যায় তারা। তবে চূড়ান্ত পর্বে চমক দেখাচ্ছে জুনিয়র ব্রাজিল। দুর্দান্ত খেলে জিতেছে টানা তিন ম্যাচ। ফলে পয়েন্ট টেবিলে এখন শীর্ষে তারা অবস্থান করছে।

মঙ্গলবার ব্রাজিল নিজেদের সবশেষ ম্যাচে প্যারাগুয়েকে ৩-১ গোলে হারিয়েছে। আরেক জায়ান্ট দল আর্জেন্টিনাও একই সময়ে অন্য ম্যাচে জয় পেয়েছে। আর্জেন্টাইন যুবারা কলম্বিয়াকে হারিয়েছে ১-০ গোলে।

ব্রাজিল ও আর্জেন্টিনা নিজ নিজ ম্যাচ জেতার মধ্য দিয়ে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে নিজেদের জায়গাও নিশ্চিত করেছে। যেখানে এ বছরের সেপ্টেম্বর-অক্টোবরে যুবাদের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে চিলিতে।

এদিকে তিন ম্যাচ শেষে চূড়ান্ত পর্বে ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলেরই পয়েন্ট ৯। কিন্তু গোল ব্যবধানে এগিয়ে থেকে বর্তমানে শীর্ষে আছে ব্রাজিলই।

সব মিলিয়ে শিরোপা লড়াইটা এখন দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনার মধ্যেই সীমিত হয়ে পড়েছে। আগামী শুক্রবার সকালে চূড়ান্ত পর্বের ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা। সেই ম্যাচ দিয়েই হয়তো মীমাংসা হবে শিরোপার।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হ্যাটট্রিক শিরোপার লক্ষ্যে সাফের দল ঘোষণা বাফুফের
হ্যাটট্রিক শিরোপার লক্ষ্যে সাফের দল ঘোষণা বাফুফের
বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা উজবেকিস্তানের
বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা উজবেকিস্তানের
বায়ার্নের অগ্নিপরীক্ষার রাত, জিতলেই ফাইনালে পিএসজি
চ্যাম্পিয়নস লিগ বায়ার্নের অগ্নিপরীক্ষার রাত, জিতলেই ফাইনালে পিএসজি