• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

দেশে আবার বাড়লো ফার্নেস অয়েলের দাম

নিজস্ব প্রতিবেদক    ১৮ মে ২০২৬, ০৮:১৬ পি.এম.
ছবি : সংগৃহীত

দেশে আবারও ফার্নেস অয়েলের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ১৮ টাকা ৮৫ পয়সা বাড়িয়ে ১১৩ টাকা ৫৪ পয়সা নির্ধারণ করা হয়েছে।

সোমবার (১৮ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিইআরসি। সংস্থাটি জানায়, নতুন এ মূল্য সোমবার দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হবে।

এর আগে গত ১২ এপ্রিল ফার্নেস অয়েলের দাম লিটারে ২৪ টাকা বাড়িয়ে ৯৪ টাকা ৬৯ পয়সা নির্ধারণ করা হয়েছিল। তখন আগের মূল্য ছিল ৭০ টাকা ১০ পয়সা।

বিইআরসি জানায়, ১৩ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত সময়ে আমদানি করা পরিশোধিত ফার্নেস অয়েলের আন্তর্জাতিক বাজারদর (এফওবি মূল্য) এবং মার্কিন ডলারের বিনিময় হার পরিবর্তনের বিষয় বিবেচনায় নিয়ে নতুন মূল্য সমন্বয় করা হয়েছে। এ সিদ্ধান্ত ১৮ মে অনুষ্ঠিত বিশেষ কমিশন সভায় অনুমোদিত হয়।

সংস্থাটি আরও জানায়, ফার্নেস অয়েলের দাম সমন্বয়ের জন্য গত ১৫ মার্চ একটি কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটির সুপারিশের ভিত্তিতে আন্তর্জাতিক বাজারে প্রকাশিত প্লাটস রেট এবং ডলারের বিনিময় হার বিবেচনায় মূল্য পুনর্নির্ধারণ করা হয়।

সংশ্লিষ্টরা বলছেন, দেশে আমদানি করা ফার্নেস অয়েলের বড় একটি অংশ বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়। ফলে এ জ্বালানির দাম বাড়ায় তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন ব্যয় বাড়তে পারে, যা ভবিষ্যতে বিদ্যুতের দামের ওপরও প্রভাব ফেলতে পারে।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চামড়া শিল্পে বিনিয়োগ বাড়লে বড় কর্মসংস্থান সৃষ্টি হবে: শিল্পমন্ত্রী
চামড়া শিল্পে বিনিয়োগ বাড়লে বড় কর্মসংস্থান সৃষ্টি হবে: শিল্পমন্ত্রী
ঈদের আগে চট্টগ্রামে ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম
ঈদের আগে চট্টগ্রামে ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম
‘ব্যাংক খাতের সংকট নিরসনে প্রয়োজন রাজনৈতিক সিদ্ধান্ত’
‘ব্যাংক খাতের সংকট নিরসনে প্রয়োজন রাজনৈতিক সিদ্ধান্ত’