যুক্তরাষ্ট্রকে ইরানের নতুন ১৪ দফা প্রস্তাব

যুদ্ধ বন্ধ ও পরস্পরের মধ্যে আস্থা তৈরির লক্ষ্যে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে নতুন ১৪ দফা প্রস্তাব পাঠিয়েছে ইরান। তেহরানের আলোচক দলের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে তাসনিম নিউজ।
সোমবার (১৮ মে) সূত্রটি জানায়, সম্প্রতি ইরানের আগের প্রস্তাবের জবাবে যুক্তরাষ্ট্রও ১৪ দফার একটি প্রস্তাব পাঠিয়েছিল।
এরপর সংশোধন এনে পাকিস্তানি মধ্যস্থতাকারীর মাধ্যমে নতুন ১৪ দফা পাঠিয়েছে তেহরান।
সূত্রটির আরও জানায়, বার্তা আদান-প্রদানের সাম্প্রতিক প্রক্রিয়ার ধারাবাহিকতায় ইরান আবারও সংশোধিত ১৪ দফা পাঠিয়েছে, যা পাকিস্তানি মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দেবেন।
জানা গেছে, নতুন প্রস্তাবে যুদ্ধ বন্ধের আলোচনা এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আস্থা তৈরির পদক্ষেপের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে ।
এদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি বলেছেন, পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই নতুন এই প্রস্তাব পাঠানো হলো। বর্তমানে দুই দেশের মাঝে পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে।
ভিওডি বাংলা/বিন্দু







