• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুলাই শহীদদের স্মরণসভা ৪ জুলাই, থাকবেন প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী সরকার মূল্যবোধভিত্তিক শিক্ষাব্যবস্থা পুনর্গঠন করতে চায়: মাহ্‌দী আমিন দেশে হামের উপসর্গে একদিনে ৫ শিশুর মৃত্যু জীবনের সব পর্যায়ে কবি নজরুলের প্রভাব অপরিসীম: প্রধানমন্ত্রী ৩৫৭ টাকা কমিয়ে এলপিজির নতুন দাম ঘোষণা নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিকল্পনা অনুযায়ী পদ্মা রেল সেতুর মাটি অপসারণ চলছে: রবিউল আলম ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের বাধা কাটল

ছয় মাসে ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার

নিজস্ব প্রতিবেদক    ১৭ মে ২০২৬, ০৩:০২ পি.এম.
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দেশে গত ছয় মাসে ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন। নতুন এই ভোটার যুক্ত হয়ে দেশে বর্তমান ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জনে।  ভোটার বৃদ্ধির এই হার শূন্য দশমিক ৫ শতাংশ।

নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ (এনআইডি) ভোটার তালিকা হালনাগাদ-২০২৬ সংক্রান্ত এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

এনআইডি ডিজি এএইচএম আনোয়ার পাশার সই করা চিঠির হিসাব অনুযায়ী, দেশে এখন ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৪৩ জন।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য গত বছরের ১৮ নভেম্বর ভোটার তালিকা হালনাগাদ করে ইসি। সে সময় দেশে ভোটার ছিল ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। পুরুষ ছিল ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন। নারী ছিল ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ছিল ১ হাজার ২৩৪ জন।

ভিওডি বাংলা/এসআর

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রী তারেক রহমান
জীবনের সব পর্যায়ে কবি নজরুলের প্রভাব অপরিসীম: প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত
ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক
সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে নবনির্বাচিত সম্পাদক এডভোকেট মোহাম্মদ আলী। ছবি: ভিওডি বাংলা
সুপ্রিম কোর্ট বারে মোহাম্মদ আলীকে সংবর্ধনা