• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

কুরুচিপূর্ণ মন্তব্য: রাকসু জিএসকে সতর্ক করলেন ভিপি

রাবি প্রতিনিধি    ২৭ জুন ২০২৬, ১০:৫১ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শাখা ছাত্রদল নেত্রী জাহিন বিশ্বাস এষাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারকে সতর্ক করেছেন রাকসুর সহসভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ।

শনিবার (২৭ জুন) নিজের ফেসবুক পোস্টে ভিপি জাহিদ বলেন, একজন নির্বাচিত জিএসের এমন মর্যাদাহানিকর ভাষা ব্যবহার যেমন অনুচিত, তেমনি একজন ছাত্রীকে লক্ষ্য করে কুরুচিপূর্ণ মন্তব্য করাও গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, শিক্ষার্থী প্রতিনিধি বা রাজনৈতিক নেতারা যদি ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা ব্যবহারে জড়িয়ে পড়েন, তাহলে তা শিক্ষার্থীদের কোনো উপকারে আসে না; বরং ক্যাম্পাসের রাজনৈতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়।

ভিপি জাহিদ ব্যক্তিগত ইস্যুকে কেন্দ্র করে আক্রমণ এড়িয়ে পারস্পরিক সহনশীলতা বজায় রাখার আহ্বান জানান।

এর আগে একটি টকশোকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্রদল নেত্রী জাহিন বিশ্বাস এষাকে উদ্দেশ্য করে আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার সৃষ্টি হয়।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
রোমাঞ্চকর ফাইনালে জয় ক্যারাম ট্রফি ঘরে তুলল বাকৃবি দল
ছবি: ভিওডি বাংলা
গ্রামের শিশুদের জন্য কুবি শিক্ষার্থীদের নতুন উদ্যোগ ‘বন্ধুস্কুল’
ছবি-সংগৃহীত
কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা