• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বায়ুদূষণে শীর্ষে ইন্দোনেশিয়া, ঢাকার বাতাসে স্বস্তি ১৪ জেলায় ৬০ কি.মি বেগে ঝড়ের আশঙ্কা যুক্তরাষ্ট্রকে চাপে ফেলে তুরস্কের দারুণ প্রত্যাবর্তন, ১৬ মিনিটেই ১-১ ড্র করেই ব্রাজিলের বিপক্ষে জাপান, গ্রুপ চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস আজকের নামাজের সময়সূচি: ২৬ জুন ২০২৬ ঐতিহাসিক গ্রেট হলে আজ শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হরমুজে স্বাভাবিক হচ্ছে জাহাজ চলাচল, জ্বালানি বাজারে স্বস্তির আভাস দেশে ৮২ লাখ মাদকাসক্ত, ঢাকায় ঝুলছে ৮০ হাজার মামলা রাজধানীতে আশুরার প্রথম প্রহরে ‘ইয়া হোসাইন’ ধ্বনিতে শোকের মাতম বিশ্বকাপে ইংল্যান্ড ও পর্তুগালকে এগিয়ে রাখলেন মরিনিয়ো

আর্জেন্টিনার খেলা দেখা নিয়ে জাবিতে সংঘর্ষ, বহিষ্কার ১

ক্যাম্পাস প্রতিনিধি    ২৬ জুন ২০২৬, ০৮:৫২ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বড় পর্দায় ফুটবল ম্যাচ উপভোগকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার ঘটনায় দুই শিক্ষার্থীর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর মধ্যে একজন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি আরেক শিক্ষার্থীর ওপর ক্যাম্পাস ও আবাসিক হলে অবস্থানের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। একই সঙ্গে পুরো ঘটনার তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এসব তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ২২ জুন সেলিম আল দীন মুক্তমঞ্চে ফুটবল বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার মধ্যকার ম্যাচ বড় পর্দায় প্রদর্শনের সময় শিক্ষার্থীদের মধ্যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। পরে এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে প্রশাসন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে।

অফিস আদেশ অনুযায়ী, পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী মো. আসাদুজ্জামানকে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা-সংক্রান্ত অধ্যাদেশ ২০১৮-এর ৪(১)(খ) ধারা অনুযায়ী সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারকালীন সময়ে তিনি ক্যাম্পাস কিংবা আবাসিক হলে অবস্থান করতে পারবেন না বলে নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ছাড়া দর্শন বিভাগের একই ব্যাচের শিক্ষার্থী শাহানুর রহমানের বিরুদ্ধে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রশাসনিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তদন্ত চলাকালে তিনি বিশ্ববিদ্যালয়ের কোনো ধরনের কার্যক্রমে অংশ নিতে পারবেন না। একই সঙ্গে তার আবাসিক হল ও ক্যাম্পাসে অবস্থানের ওপরও নিষেধাজ্ঞা বহাল থাকবে।

ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ড. মো. শামছুল আলমকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন ড. খন্দকার মোহাম্মদ শরিফুল হুদা, শেরেবাংলা এ কে ফজলুল হক হলের প্রভোস্ট ড. মো. নজরুল ইসলাম এবং মওলানা ভাসানী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. কামরুজ্জামান।

কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা। তদন্ত শেষে কমিটিকে প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

ভিওডি বাংলা/জা
 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
গ্রামের শিশুদের জন্য কুবি শিক্ষার্থীদের নতুন উদ্যোগ ‘বন্ধুস্কুল’
ছবি-সংগৃহীত
কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা
ছবি-সংগৃহীত
প্লেয়ার্স এসোসিয়েশন অব ইসলামিক ইউনিভার্সিটির সাধারণ সভা অনুষ্ঠিত