• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সরকার উৎখাতের পরিকল্পনার অভিযোগে শিক্ষক বরখাস্ত

ক্যাম্পাস প্রতিনিধি    ৫ জুলাই ২০২৬, ০৭:২০ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়ে সরকার উৎখাতের পরিকল্পনার অভিযোগে ময়মনসিংহের ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক কল্যানাংশু নাহাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গত বৃহস্পতিবার (২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্বে থাকা দপ্তরের অতিরিক্ত পরিচালক খন্দকার নাজমুল হাসান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। শনিবার বিষয়টি প্রকাশ্যে আসে।

বরখাস্তের চিঠিতে বলা হয়, ‘বাংলাদেশ ইউনিভার্সিটি প্রোগ্রেসিভ টিচার্স সোসাইটি’ নামের একটি টেলিগ্রাম গ্রুপে মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত ও কার্যক্রম নিষিদ্ধ একটি দলের শীর্ষ নেতাদের সঙ্গে ২৬ জুন অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন কল্যানাংশু নাহা। সেখানে তিনি নিজের রাজনৈতিক আদর্শের সরকার প্রতিষ্ঠার করণীয় এবং বর্তমান নির্বাচিত সরকারকে উৎখাতের পরিকল্পনা তুলে ধরেন বলে অভিযোগ করা হয়েছে। এসব কর্মকাণ্ড চাকরিবিধির পরিপন্থী উল্লেখ করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬-এর ধারা ৪৩(৪) এবং বিশ্ববিদ্যালয়ের কর্মচারী (দক্ষতা ও শৃঙ্খলা) সংবিধি অনুযায়ী তদন্তের স্বার্থে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এ বিষয়ে রেজিস্ট্রার দপ্তরের অতিরিক্ত পরিচালক খন্দকার নাজমুল হাসান বলেন, কর্তৃপক্ষের নির্দেশে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযোগ তদন্তে একটি প্রক্রিয়া শুরু হয়েছে। তদন্ত শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আর্জেন্টিনার খেলা দেখা নিয়ে জাবিতে সংঘর্ষ, বহিষ্কার ১
ছবি: সংগৃহীত
বিশ্বকাপ উপলক্ষে ঢাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা
ছবি: সংগৃহীত
জবির ২৩০ কোটি টাকার সংশোধিত বাজেট অনুমোদন