• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

এআইয়ের চোখে ব্রাজিল-নরওয়ে ম্যাচের সম্ভাব্য ফল

ভিওডি স্পোর্টস ডেস্ক    ৫ জুলাই ২০২৬, ০৫:২২ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোর অন্যতম হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও নরওয়ে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের সামনে এবার বড় চ্যালেঞ্জ আর্লিং হালান্ডের নরওয়ে। কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করতে দুই দলের লড়াই ঘিরে ফুটবলপ্রেমীদের উত্তেজনা এখন তুঙ্গে।

বাংলাদেশ সময় রোববার (৫ জুলাই) দিবাগত রাত ২টায় নিউইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। জয়ী দল জায়গা করে নেবে বিশ্বকাপের শেষ আটে।

ম্যাচটি নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক বিশ্লেষণে কিছুটা এগিয়ে রাখা হয়েছে ব্রাজিলকে। সাম্প্রতিক পারফরম্যান্স, দলীয় শক্তি, সম্ভাব্য একাদশ এবং পরিসংখ্যান বিবেচনায় ব্রাজিলের জয়ের সম্ভাবনা ধরা হয়েছে প্রায় ৫৮ শতাংশ। অন্যদিকে নরওয়ের জয়ের সম্ভাবনা ২০ শতাংশ এবং নির্ধারিত সময়ে ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা ২২ শতাংশ বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

সম্ভাব্য স্কোরলাইনেও এগিয়ে রাখা হয়েছে সেলেসাওদের। এআইয়ের বিশ্লেষণ অনুযায়ী, ২-১ গোলের জয় পেতে পারে ব্রাজিল। সম্ভাব্য গোলদাতার তালিকায় রয়েছেন ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র ও নেইমার। এছাড়া নরওয়ের হয়ে গোল করতে পারেন তারকা ফরোয়ার্ড আর্লিং হালান্ড।

তবে অতীত পরিসংখ্যান ব্রাজিলের জন্য কিছুটা অস্বস্তির কারণও হতে পারে। বিশ্বকাপের আসরে নরওয়ের বিপক্ষে এখনো জয় পায়নি ব্রাজিল। ফলে কাগজে-কলমে এগিয়ে থাকলেও মাঠের লড়াই যে কঠিন হতে যাচ্ছে, তা মনে করছেন বিশ্লেষকরা।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
গোল্ডেন বুটের দৌড়ে মেসিকে ছুঁলেন এমবাপ্পে
ছবি: সংগৃহীত
বিশ্বকাপে আত্মঘাতী গোলের নতুন রেকর্ড
ছবি: সংগৃহীত
এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স