• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
‘জয় বাংলা’ স্লোগান দিলে ছাড় দেওয়া হবে না: মুখ্যমন্ত্রী শুভেন্দু রাজধানীর যানজটে প্রতিদিন নষ্ট লাখো শ্রমঘণ্টা আবু সাঈদ হত্যা: বেরোবির সাবেক উপাচার্য গ্রেপ্তার ‘২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে শ্রমিকের হাতে রূপান্তরিত করতে হবে’ জুলাই চার্টার বাস্তবায়নে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক থিম পার্ক বানাবে ইসরায়েল, নিজেদের ঘর ভাঙতে বাধ্য ফিলিস্তিনিরা বহু জীবনের বিনিময়ে স্বৈরাচার বিতাড়িত হয়েছে: প্রধানমন্ত্রী দেশপ্রেমিকদের নিয়ে রাষ্ট্র মেরামত করা হবে: তথ্যমন্ত্রী মেধাবীদের দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান আবদুস সালামের দেশে হামের উপসর্গে আরো ২ মৃত্যু, আক্রান্ত ১০৬৯

দুর্ঘটনা কমাতে হাইওয়ে পুলিশকে কঠোর হওয়ার নির্দেশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি    ১৬ মে ২০২৬, ১০:২০ পি.এম.
ছবি : ভিওডি বাংলা

হাইওয়ে পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল, সেবামুখী ও জনবান্ধব করার নির্দেশ দিয়েছেন হাইওয়ে পুলিশের প্রধান এডিশনাল আইজিপি মো. দেলোয়ার হোসেন মিয়া।

শনিবার (১৬ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পূর্ব কুট্টাপাড়ায় খাঁটিহাতা হাইওয়ে থানা পরিদর্শন শেষে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের এ নির্দেশ দেন তিনি।

এ সময়য় হাইওয়ে পুলিশ, সিলেট রিজিয়নের পুলিশ সুপার (এসপি) মো. রেজাউল করিম, ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ওবায়দুর রহমান, সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. জাহাঙ্গীর আলম, খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মো. আবু তাহের দেওয়ান, ভৈরব হাইওয়ে থানার ওসি সুমন চৌধুরী, সরাইল থানার ওসি মো. মনজুর কাদের ভূঁইয়াসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খাঁটিহাতা হাইওয়ে থানা পরিদর্শনের সময় সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন, মহাসড়কে যান চলাচলে শৃঙ্খলা বজায় রাখা, জনগণকে দ্রুত ও মানসম্মত সেবা প্রদান এবং হাইওয়ে পুলিশের পেশাদারিত্ব বৃদ্ধিসহ পবিত্র ঈদুল আজহায় ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নানা নির্দেশনা দেন এডিশনাল আইজিপি দেলোয়ার হোসেন মিয়া।

তিনি বলেন, মহাসড়কে দুর্ঘটনা কমাতে হাইওয়ে পুলিশকে আরও আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। জনগণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

ভিওডি বাংলা/আমিনুল ইসলাম আহাদ/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
দরিদ্র রোগীদের চিকিৎসা ব্যয় বহন করবে সরকার: অর্থমন্ত্রী
দরিদ্র রোগীদের চিকিৎসা ব্যয় বহন করবে সরকার: অর্থমন্ত্রী
কুড়িগ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২
কুড়িগ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২