• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ভিওডি বাংলা ডেস্ক    ১৬ মে ২০২৬, ০৮:৩৪ পি.এম.
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

গাছের শাখা-প্রশাখা কর্তন কাজের জন্য রাজশাহীর বিভিন্ন এলাকায় রোববার (১৭ মে) সকাল থেকে টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শনিবার (১৬ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর নির্বাহী প্রকৌশলীর দপ্তর।

নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, নেসকো রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-৫-এর আওতাধীন বিদ্যুৎ গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আসন্ন ঈদুল আজহায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের নিকটবর্তী গাছের শাখা-প্রশাখা কর্তন কাজের জন্য রোববার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এ সময় কাটাখালী ওভারহেড ফিডারের (কাটাখালি পৌরসভা আইসোলেটর থেকে শেষ পর্যন্ত) আওতাধীন বাংলা ট্রাক, পাহারপুর, কাপাশিয়া, তালুকদার/সরদারপাড়া এলাকায় বিদ্যুৎ থাকবে না।

সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেছে কর্তৃপক্ষ।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
পাহাড়ধসে বান্দরবান-কক্সবাজারে ৭ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত
খাগড়াছড়িতে নিম্নাঞ্চল প্লাবিত, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
ছবি: সংগৃহীত
৩ নদীর পানি বিপৎসীমার ওপর, হুমকিতে হবিগঞ্জ শহর রক্ষা বাঁধ