• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সবুজ ও পরিচ্ছন্ন রাজশাহী গড়তে পাশে থাকার আহ্বান রাসিক প্রশাসকের

রাজশাহী ব্যুরো    ১৬ মে ২০২৬, ১০:২৮ পি.এম.
ছবি : ভিওডি বাংলা
ছবি : ভিওডি বাংলা

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের একটি প্রতিনিধি দল। এ সময় পরিচ্ছন্ন ও সবুজ রাজশাহী গড়তে বিডি ক্লিনকে সবসময় পাশে থাকার আহ্বান জানান রাসিক প্রশাসক।

শনিবার (১৬ মে) দুপুরে নগর ভবনে সাক্ষাৎকালে রাসিক প্রশাসকের কাছে নিজেদের বিভিন্ন কার্যক্রমের তথ্য তুলে ধরেন বিডি ক্লিন রাজশাহী বিভাগের সমন্বয়ক মোহাম্মদ শাহাদাত ও জেলা সমন্বয়ক মোহাম্মদ মাহফুজ আহমেদ।

এ সময় তারা জানান, বিডি ক্লিনের মূল লক্ষ্য যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার মানসিকতা পরিবর্তন করে একটি পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ গড়ে তোলা। তরুণদের নিয়ে সংগঠনটি বিভিন্ন জনকল্যাণমূলক ও পরিবেশবাদী কার্যক্রম পরিচালনা করে আসছে। স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে তারা বিভিন্ন সচেতনতামূলক সেমিনার ও কর্মশালার আয়োজন করে।

পরিচ্ছন্ন কার্যক্রমে নাগরিকদের জনসচেতনতা সৃষ্টিতে রাজশাহী সিটি কর্পোরেশনের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের বিষয়টি তারা প্রশাসক মহোদয়কে অবহিত করেন। এ সময় নগরীর পরিচ্ছন্নতা, সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ উন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। পরিচ্ছন্ন ও সবুজ রাজশাহী গড়তে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

এ সময় রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু ও  বিডি ক্লিন রাজশাহীর অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/রমজান আলী/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
টাঙ্গাইলে ৭ দিনে ৫ খুন
ছবি: সংগৃহীত
বিচারের রায়ে মুছে যাবে জুলাইয়ের রক্তের দাগ: শ্রম প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত
রিকশাচালককে পিটিয়ে ছিনতাই, কিশোর গ্যাংয়ের ৬ সদস্য আটক