• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নাসার বিজ্ঞানী রেজাউল হক আর নেই

নিজস্ব প্রতিবেদক    ১৬ মে ২০২৬, ১২:৪৮ এ.এম.
ড. এম রেজাউল হক। ছবি: সংগৃহীত

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) বাংলাদেশি বিজ্ঞানী ড. এম রেজাউল হক আর নেই। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় যুক্তরাষ্ট্রে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

রেজাউল হকের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার কেল্লাবারুইপাড়া মহল্লায়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, রেজাউল হক যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের একটি স্টেট ইউনিভার্সিটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ছিলেন। পরে তিনি নাসায় বিজ্ঞানী হিসেবে যোগ দেন। কয়েক বছর আগে নাসা থেকে অবসরে যাওয়ার পর তিনি যুক্তরাষ্ট্রেই স্থায়ীভাবে বসবাস করছিলেন।

রেজাউল হকের বাবা ছিলেন মরহুম ফহিম উদ্দিন বিশ্বাস এবং মা মরহুম আনোয়ারা খাতুন। ৯ ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। বড় ভাই প্রয়াত ব্যারিস্টার আমিনুল হক
বিএনপির ভাইস চেয়ারম্যান ও মন্ত্রী ছিলেন

আরেক বড় ভাই ড. এম এনামুল হক বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। ছোট ভাই মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন বর্তমানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে রয়েছেন।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রেই তার দাফন সম্পন্ন হবে। শুক্রবার জুমার নামাজের পর গোদাগাড়ী পৌরসভার কেল্লাবারুইপাড়া জামে মসজিদে তার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

ভিওডি বাংলা/বিন্দু


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সৈয়দপুর গ্রীন হার্ট ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প
সৈয়দপুর গ্রীন হার্ট ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প
জব্বার মোড়ের ছোট্ট দোকানে বড় এক স্বপ্নের গল্প
জব্বার মোড়ের ছোট্ট দোকানে বড় এক স্বপ্নের গল্প
ছাগল খুঁজতে গিয়ে মিলল মানুষের মাথার খুলি
ছাগল খুঁজতে গিয়ে মিলল মানুষের মাথার খুলি