• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান

ভিওডি বাংলা ডেস্ক    ২৪ জুন ২০২৬, ০২:২৭ এ.এম.
ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে পুনর্নিয়োগ পেলেন জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্টাল স্টাডিজ বিভাগের শিক্ষক এ কে এম ওয়াহিদুজ্জামান। একইসঙ্গে তাকে অধ্যাপক পদে পদোন্নতিও দেওয়া হয়েছে। বর্তমানে তিনি বিএনপির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পুনরায় যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন এ কে এম ওয়াহিদুজ্জামান। তিনি জানান, গত ১৪ জুন অধ্যাপক পদে যোগদান করেছেন তিনি।

২০১৩ সালের ৭ নভেম্বর ফেসবুকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নিয়ে ‘অশ্লীল ও মানহানিকর’ মন্তব্য করার অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করেছিল জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সে সময় সংশ্লিষ্ট মামলায় তাকে কারাগারেও যেতে হয়েছিল।

তৎকালীন বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছিল, ফৌজদারি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়ার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) সংবিধি-৮ এর ১০(৪) ধারা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে ২০২০ সালের ৩ সেপ্টেম্বর তাকে চাকরি থেকে চূড়ান্তভাবে অব্যাহতি দেওয়া হয়।

বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ওয়াহিদুজ্জামান। সেখান থেকেই তিনি পুনর্নিয়োগ ও পদোন্নতির তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।

এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য লুৎফর রহমান গণমাধ্যমকে বলেন, ওয়াহিদুজ্জামান বিগত সরকারের সময় বৈষম্যের শিকার হয়েছেন। তাই তার প্রাপ্য মর্যাদা ফিরিয়ে দিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে অধ্যাপক পদে পুনর্নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মানারাতের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের সংসদ ভবন পরিদর্শন
মানারাতের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের সংসদ ভবন পরিদর্শন
শিক্ষাব্যবস্থার টেকসই উন্নয়নে দক্ষ শিক্ষক অপরিহার্য: ববি হাজ্জাজ
শিক্ষাব্যবস্থার টেকসই উন্নয়নে দক্ষ শিক্ষক অপরিহার্য: ববি হাজ্জাজ
ছাত্রদলের নতুন কমিটি রাজশাহী সিটি কলেজে অবাঞ্ছিত
ছাত্রদলের নতুন কমিটি রাজশাহী সিটি কলেজে অবাঞ্ছিত