• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিমানবন্দর রেলস্টেশনে জন্ম নিলো কন্যা শিশু

   ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৪২ পি.এম.
বিমানবন্দর রেলস্টেশনে জন্ম নেওয়া কন্যা শিশু

জ্যেষ্ঠ প্রতিবেদক 

ট্রেনে করে কুমিল্লা থেকে ঢাকার তেজগাঁওয়ে বাবার বাসায় আসছিলেন সন্তান সম্ভাবা রুমা আক্তার। ঢাকা বিমানবন্দর রেলস্টেশন এলাকায় ট্রেন থেকে নামেন তিনি। তখনই উঠে প্রসবের বেদনা।

এগিয়ে আসে রেলওয়ে পুলিশ। তাদের সহায়তায় প্ল্যাটফর্মেই সন্তান প্রসবের ব্যবস্থা করা হয়। সেখানেই জন্ম দেন ফুটফুটে এক কন্যা শিশুর।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

নবজাতকের মা রুমা আক্তার জানান, তার স্বামীর বাড়ি কুমিল্লায়। সন্তান সম্ভাবা হওয়ায় তেজগাঁওয়ে তার বাবার বাড়ি আসছিলেন তিনি। ইতোমধ্যে তার বাবা স্টেশনে তাকে নিতে আসার জন্য রওনা দিয়েছিলেন বলেও জানান তিনি।

মা ও নবজাতক কন্য দুজনই সুস্থ আছেন। রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে তাদেরকে ভর্তির ব্যবস্থা করা হয়েছে বলেও রেলওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

ভিওডি বাংলা/এম 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রথমবারের মতো  ‘ক্লিনিং ডে’ পালন করবে ডিএসসিসি
প্রথমবারের মতো  ‘ক্লিনিং ডে’ পালন করবে ডিএসসিসি
গাবতলী হাটে নকল টাকা ঠেকাতে মেশিন, নজরদারি জোরদার
গাবতলী হাটে নকল টাকা ঠেকাতে মেশিন, নজরদারি জোরদার
রাতে বাড়তে পারে মেট্রোরেল চলাচলের সময়
রাতে বাড়তে পারে মেট্রোরেল চলাচলের সময়