• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সন্ধ্যা থেকে ‘সেন্ট্রাল কমান্ড সেন্টার’ এর কাজ শুরু

   ৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৪১ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক

দ্রুত আইনশৃঙ্খলা উন্নতি হবে বলে আশা প্রকাশ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সব বাহিনীর সমন্বয়ে ‘সেন্ট্রাল কমান্ড সেন্টার’ সন্ধ্যা থেকেই কাজ শুরু করবে।

রোববার (৯ ফেব্রুয়ারি) বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। প্রেস সচিব বলেন, আইনশৃঙ্খলা পর্যবেক্ষণের জন্য সব বাহিনীর সমন্বয়ে একটা সেন্ট্রাল কম্যান্ড সেন্টার আজ সন্ধ্যা থেকে কাজ শুরু করবে। এর ফলে খুব দ্রুত আইনশৃঙ্খলা উন্নতি হবে বলে আশা করছি।

খাদ্য শস্যের দাম কমবে প্রত্যাশা করে শফিকুল আলম বলেন, ‌‘আন্তর্জাতিকভাবে খাদ্য শস্যের দাম কমছে। এর প্রভাব বাংলাদেশেও পড়বে।’

তিনি বলেন, ‘৫ মাসে অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে। এর মধ্যে ১০ শতাংশ উন্নতি হয়েছে অর্থনীতির। আগামী জুলাই মাসে মূল্যস্ফীতি ৭ শতাংশ কমে আসবে বলে আশা করি। রমজান মাসে মূল্যস্ফীতির চাপ বাড়বে না।’

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রতিটি উপজেলায় দুই বিদ্যালয়ে জুতা বিতরণ পরিকল্পনা প্রতিমন্ত্রীর
প্রতিটি উপজেলায় দুই বিদ্যালয়ে জুতা বিতরণ পরিকল্পনা প্রতিমন্ত্রীর
বাংলাদেশ থেকে হজযাত্রী ৪৭৮৫২ সৌদি পৌঁছেছেন
বাংলাদেশ থেকে হজযাত্রী ৪৭৮৫২ সৌদি পৌঁছেছেন
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ