• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বাংলাদেশ থেকে হজযাত্রী ৪৭৮৫২ সৌদি পৌঁছেছেন

নিজস্ব প্রতিবেদক    ৭ মে ২০২৬, ১২:০৮ পি.এম.
ছবি: সংগৃহীত

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ১২২টি হজ ফ্লাইটে মোট ৪৭ হাজার ৮৫২ জন হাজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪৩ হাজার ৭৮১ জন।

বৃহস্পতিবার (৭ মে) সকালে হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিনে আরও জানানো হয়, এ পর্যন্ত হজ পালন করতে গিয়ে ১০ জন হাজী মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ৮ জন মক্কায় এবং ২ জন মদিনায় মারা গেছেন। মৃতদের মধ্যে ২ জন নারী রয়েছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫৬টি ফ্লাইটে ২২ হাজার ৪৫৮ জন, সৌদি এয়ারলাইনসের ৪৫টি ফ্লাইটে ১৬ হাজার ৯০০ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২১টি ফ্লাইটে ৮ হাজার ৪৯৪ জন যাত্রী সৌদি আরবে গেছেন।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। এর জন্য ৬৬০টি এজেন্সি কাজ করছে, যার মধ্যে ৩০টি প্রধান এবং ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি রয়েছে।

গত ১৭ এপ্রিল রাতে প্রথম হজ ফ্লাইট (বিজি৩০০১) ৪১৯ জন যাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশে রওনা হয়। এ হজ কার্যক্রমের উদ্বোধন আনুষ্ঠানিকভাবে করা হয়।

হজ অফিসের তথ্য অনুযায়ী, মোট হজযাত্রীর মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। হজ শেষে আগামী ৩০ মে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং ৩০ জুন শেষ ফ্লাইট ঢাকার উদ্দেশে রওনা দেবে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কোস্টগার্ডে যুক্ত হচ্ছে অত্যাধুনিক নজরদারি হেলিকপ্টার
কোস্টগার্ডে যুক্ত হচ্ছে অত্যাধুনিক নজরদারি হেলিকপ্টার
পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে অভিনন্দন জানিয়ে তিস্তা চুক্তির আহ্বান বিএনপির
পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে অভিনন্দন জানিয়ে তিস্তা চুক্তির আহ্বান বিএনপির
সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড় হতে পারে
সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড় হতে পারে