• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সচিব হলেন ‘বঞ্চিত’ ১১৯ কর্মকর্তা

   ৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৩৮ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের টানা দেড় দশকের শাসনামলে জনপ্রশাসনে ‘বঞ্চিত’ ১১৯ কর্মকর্তা সচিব পদে পদোন্নতি পেয়েছেন। রোববার (৯ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানো হয়েছে। রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে পদোন্নতির আদেশে সই করেছেন জনপ্রশান মন্ত্রণালয়ের উপ-সচিব মিঞা মুহাম্মদ আশরাফ রেজা ফরিদ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কর্মকর্তারা এক বা একাধিক পদে ভূতাপেক্ষ পদোন্নতির তারিখ হতে বিধি মোতাবেক প্রাপ্যতা অনুযায়ী সব আর্থিক সুবিধাদি পাবেন। কর্মকর্তারা বর্তমান অর্থ বছরে তাদের বকেয়া পাওনাদির ৫০ শতাংশ প্রাপ্য হবেন। অবশিষ্ট ৫০ শতাংশ তাঁরা পরবর্তী অর্থ বছরে (২০২৫-২৬) পাবেন। সংশ্লিষ্ট কর্মকর্তার বয়স ৫৭ (সাতান্ন)/৫৯ (উনষাট) বছর পূর্তি পর্যন্ত সর্বশেষ পদোন্নতিপ্রাপ্ত পদে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে চাকরিতে বহাল ছিলেন বলে গণ্য হবেন। 

অবসর উত্তর ছুটি/অবসর প্রস্তুতি ছুটি শেষে অবসরের জন্য নির্ধারিত তারিখে সরকারি চাকরি হতে অবসরগ্রহণ করেছেন মর্মে গণ্য হবেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা বিধি মোতাবেক তাঁদের প্রাপ্যতা অনুযায়ী বকেয়া বেতন-ভাতাদি পেনশন ইত্যাদি সমন্বয়পূর্বক আর্থিক সুবিধাদি প্রাপ্য হবেন। সংশ্লিষ্ট কর্মকর্তার ইতোপূর্বে জারিকৃত পিআরএল/এলপিআর আদেশ এতদ্বারা বাতিল করা হলো। বেতন নির্ধারণের সময় অবসর উত্তর ছুটি/অবসর প্রস্তুতি ছুটি সমন্বয় করতে হবে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ভিওডি বাংলা/ এমএইচপি


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রতিটি উপজেলায় দুই বিদ্যালয়ে জুতা বিতরণ পরিকল্পনা প্রতিমন্ত্রীর
প্রতিটি উপজেলায় দুই বিদ্যালয়ে জুতা বিতরণ পরিকল্পনা প্রতিমন্ত্রীর
বাংলাদেশ থেকে হজযাত্রী ৪৭৮৫২ সৌদি পৌঁছেছেন
বাংলাদেশ থেকে হজযাত্রী ৪৭৮৫২ সৌদি পৌঁছেছেন
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ