ইউরেনিয়ামের কাছে গেলেই উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের

ইরানের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা সমৃদ্ধ ইউরেনিয়ামের কাছে কেউ যাওয়ার চেষ্টা করলে তাদের ‘উড়িয়ে’ দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার হোয়াইট হাউসে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, ধ্বংসস্তূপের নিচে থাকা ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের কাছে কেউ পৌঁছানোর চেষ্টা করলে যুক্তরাষ্ট্র তা সঙ্গে সঙ্গেই জানতে পারবে। তিনি দাবি করেন, এমন পরিস্থিতিতে মার্কিন বাহিনী দ্রুত সামরিক পদক্ষেপ নেবে।
সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, ইরানের পারমাণবিক উপকরণ ও কার্যক্রমের ওপর যুক্তরাষ্ট্রের কড়া নজরদারি অব্যাহত রয়েছে। তার প্রশাসন এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
সাংবাদিক শেরিল অ্যাটকিসনকে দেওয়া এই সাক্ষাৎকারে ট্রাম্প ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি ও নিরাপত্তা নীতির বিষয়েও ইঙ্গিত দেন।
সূত্র: সিনহুয়া
ভিওডি বাংলা/আ







