ড্র করেই ব্রাজিলের বিপক্ষে জাপান, গ্রুপ চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস

গ্রুপ পর্বের শেষ ম্যাচে সুইডেনের সঙ্গে ড্র করেও নকআউট নিশ্চিত করেছে জাপান। ‘এফ’ গ্রুপের ম্যাচে ১-১ গোলের সমতায় মাঠ ছাড়ে এশিয়ার প্রতিনিধিরা। অন্যদিকে তিউনিসিয়াকে হারিয়ে গ্রুপ সেরা হয়ে শেষ বত্রিশে উঠেছে নেদারল্যান্ডস।
ডালাসে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে এগিয়ে যায় জাপান। ম্যাচের ৫৬ মিনিটে দাইজেন মায়েদার গোলে লিড নেয় তারা। তবে বেশিক্ষণ সেই ব্যবধান ধরে রাখতে পারেনি জাপান। মাত্র ছয় মিনিট পর অ্যান্থনি এলাঙ্গার গোলে সমতায় ফেরে সুইডেন।
গ্রুপ পর্বে এক জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে রানার্সআপ হিসেবে শেষ ষোলো নিশ্চিত করেছে জাপান। নকআউট পর্বে তাদের প্রতিপক্ষ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।
অন্যদিকে কানসাস সিটিতে গ্রুপের আরেক ম্যাচে তিউনিসিয়াকে ৩-১ গোলে হারিয়েছে ইউরোপিয়ান জায়ান্ট নেদারল্যান্ডস। দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ডাচরা। শেষ বত্রিশে তাদের প্রতিপক্ষ মরক্কো।
ম্যাচের শুরুতেই এগিয়ে যায় নেদারল্যান্ডস। তৃতীয় মিনিটে আত্মঘাতী গোল করেন তিউনিসিয়ার এলিয়েস স্খিরি। এরপর ৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রায়ান ব্রোবি।
দ্বিতীয়ার্ধে কর্নার থেকে আসা বলে মাথা ছুঁইয়ে ৫৪ মিনিটে একটি গোল শোধ দেন হাজেম মাস্তৌরি। তবে ৬২ মিনিটে তিজানি রেইন্ডার্সের পাস থেকে ইয়ান পল হেকার গোল করলে আবারও ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ডাচরা। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে নেদারল্যান্ডস।
এদিকে ‘এফ’ গ্রুপে এক জয়, এক ড্র ও এক হারে ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে সুইডেন। সেরা তৃতীয় দল হিসেবে শেষ বত্রিশে ওঠার সম্ভাবনা থাকলেও প্রতিপক্ষ জানতে অপেক্ষা করতে হবে তাদের।
ভিওডি বাংলা/এমএস








মন্তব্য