• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

এবার ওটিটিতে ‘ধুরন্ধর ২’, থাকছে অদেখা দৃশ্য

বিনোদন ডেস্ক    ৯ মে ২০২৬, ০৯:২৯ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে টানা সাফল্যের পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। শুক্রবার (৮ মে) সিনেমাটি মুক্তির ৫০ দিন পূর্ণ করেছে। বড় পর্দায় আলোচনার ঝড় তোলার পর এবার ডিজিটাল প্ল্যাটফর্মে হাজির হতে যাচ্ছে সিনেমাটি।

আগামী ১৪ মে সিনেমাটি নেটফ্লিক্সে মুক্তি পাবে বলে জানা গেছে। তবে ওটিটি সংস্করণে সিনেমাটির নাম রাখা হয়েছে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ (র অ্যান্ড আনসিন)’।

বিশেষ ব্যাপার হলো, ওটিটি সংস্করণটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সংস্করণের চেয়ে কিছুটা দীর্ঘ। সিনেমা হলের সংস্করণের দৈর্ঘ্য ছিল ৩ ঘণ্টা ৪৯ মিনিট ৬ সেকেন্ড, আর নেটফ্লিক্স সংস্করণের দৈর্ঘ্য ৩ ঘণ্টা ৫২ মিনিট। ফলে দর্শকরা প্রায় তিন মিনিটের অতিরিক্ত ও অদেখা দৃশ্য দেখতে পারবেন।

আদিত্য ধরের পরিচালনায় সিনেমাটিতে অভিনয় করেছেন একঝাঁক তারকা। প্রধান চরিত্রে রয়েছেন রণবীর সিং, সঞ্জয় দত্ত, আর মাধবন ও অর্জুন রামপাল। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সারা অর্জুন ও রাকেশ বেদীকে।

উল্লেখ্য, ২০২৫ সালের ৫ ডিসেম্বর মুক্তি পাওয়া ‘ধুরন্ধর’ বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছিল। তারই ধারাবাহিকতায় সিক্যুয়াল ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ আগের সব রেকর্ড ছাড়িয়ে নতুন সাফল্যের নজির গড়েছে।

ভিওডি বাংলা/এফএ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢালিউডের নৃত্য পরিচালক ও অভিনেতা জাকির হোসেন| ছবি: সংগৃহীত
ক্যানসারে নৃত্য পরিচালক জাকির হোসেনের মৃত্যু
ছবি: ভিওডি বাংলা
শিল্পী সমিতির নির্বাচনী আমেজে সরব বাপ্পারাজ
সংগীতশিল্পী মনির খান ও তার মা মনোয়ারা খাতুন। সংগৃহীত ছবি
আইসিইউতে মনির খানের মা