সাবেক সিইসি বিচারপতি আবদুর রউফ মারা গেছেন

জ্যেষ্ঠ প্রতিবেদক
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচারপতি আবদুর রউফ (৯২) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (০৯ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
তার একান্ত সহকারী তাওহিদ এ তথ্য নিশ্চিত করে বলেন, সকাল ১০টার দিকে মগবাজার ইনসাফ বারাকা কিডনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিচারপতি আবদুর রউফ মারা গেছেন। পরিবারেরর সদস্যরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন। দুই মাস ধরে তিনি অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
বিচারপতি আবদুর রউফ পঞ্চম সংসদ নির্বাচনের আগে সেই অন্তর্বর্তী সরকারের সময়ই প্রথমবারের মতো তিন সদস্যের ইসি পায় বাংলাদেশ। বিচারপতি সুলতান হোসেন খান সরে যাওয়ার পরদিন সিইসি হিসেবে যোগ দেন বিচারপতি মো. আবদুর রউফ।
নির্বাচন কমিশনার আমিনুর রহমান খান কয়েক দিনের মাথায় পদত্যাগ করলে তার জায়গায় আসেন বিচারপতি সৈয়দ মিছবাহ উদ্দিন হোসেন। তার সঙ্গী হন আগের কমিশনার বিচারপতি নঈম উদ্দিন আহমেদ।
মেয়াদ শেষ হওয়ার আট মাস আগেই সিইসির পদ ছেড়ে বিচারপতি মো. আবদুর রউফ ফিরে যান আবার আদালতে।
ভিওডি বাংলা/এম







