ট্রান্সকম গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি, সপ্তাহে কাজ ৫ দিন

ট্রান্সকম গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সাপ্লাই চেইন (এইচভিএসি) বিভাগ সিনিয়র অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ০৩ মে থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০২ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, চিকিৎসা ভাতা, গ্র্যাচুইটি, সাপ্তাহিক ২দিন ছুটি, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে ট্রান্সকম গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেড
চাকরির ধরন বেসরকারি চাকরি
প্রকাশের তারিখ ০৩ মে ২০২৬
পদ সংখ্যা ১টি
লোকবল নিয়োগ নির্ধারিত নয়
চাকরির খবর ঢাকা পোস্ট জবস
আবেদন করার মাধ্যম অনলাইন
আবেদন শুরুর তারিখ ০৩ মে ২০২৬
আবেদনের শেষ তারিখ ০২ জুন ২০২৬
অফিশিয়াল ওয়েবসাইট https://www.transcombd.com
আবেদন করার লিংক অফিশিয়াল নোটিশের নিচে
প্রতিষ্ঠানের নাম: ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেড
পদের নাম: সিনিয়র অফিসার
বিভাগ: সাপ্লাই চেইন (এইচভিএসি)
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা : মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, আইপিই বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা : এইচভিএসি যন্ত্রাংশ, সিস্টেম এবং স্থানীয় উৎস থেকে সংগ্রহের পদ্ধতি সম্পর্কে ভালো জ্ঞান। ইআরপি সিস্টেম এবং মাইক্রোসফট এক্সেলে পারদর্শিতা।
অভিজ্ঞতা : কমপক্ষে ২ থেকে ৩ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: কমপক্ষে ২৮ বছর
কর্মস্থল: ঢাকা
বেতন : আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, চিকিৎসা ভাতা, গ্র্যাচুইটি, সাপ্তাহিক ২দিন ছুটি, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত তথ্য দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ০২ জুন ২০২৬
ভিওডি বাংলা/এসআর







