• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

কুড়িগ্রামে বিজিবির অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় পণ্য আটক

কুড়িগ্রাম প্রতিনিধি    ২ মে ২০২৬, ০৪:৩৭ পি.এম.
ছবি-ভিওডি বাংলা
ছবি-ভিওডি বাংলা

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ২৪ লাখ টাকা মূল্যের ভারতীয় গবাদিপশুসহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।

শনিবার (২ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন, কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল হক।
 
বিজিবি সূত্রে জানায়, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে গবাদিপশু, মাদকসহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব মালামালের সিজারমূল্য ২৪ লাখ ১০ হাজার ৫৭০ টাকা।

বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে বাহিনীটি।
 
এ বিষয়ে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, “সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম রোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে এবং ভবিষ্যতেও এই অভিযান আরও জোরদার করা হবে।”

ভিওডি বাংলা/মো. এরশাদুল হক /জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
এক ছড়ায় ১২ কলার মোচা, এলাকায় চাঞ্চল্য
ছবি: সংগৃহীত
কর্ণফুলীতে নৌযানে আগুন, দগ্ধ দুই নাবিকের মৃত্যু
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আবু বক্কর ছিদ্দিক। ছবি: ভিওডি বাংলা
সেজদারত মাকে হত্যা, ছেলের যাবজ্জীবন কারাদণ্ড