• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ভাঙ্গুড়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে যুবককে পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি    ২ মে ২০২৬, ০৪:২৭ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

পাবনার ভাঙ্গুড়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে এক যুবককে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২ মে) বিকাল ৩ টার দিকে উপজেলাধীন খানমরিচ ইউনিয়ন এর মহিষবাথান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মো. শহিদুল ইসলাম (৪০), পিতা-মো. আলহাজ্ব আফজাল প্রাং, সাং-মহিষবাথান, ভাঙ্গুড়া, পাবনা কে বালুমহাল ও মাটি ব্যাবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় দোষী সাব্যস্ত করে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মিজানুর রহমান। এ সময় ভাঙ্গুড়া থানার এসআই সুব্রত কুমার সহ পুলিশ টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে মাটি কাটার কার্যক্রম চলছিল, যা কৃষিজমি ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠেছিল। বিষয়টি প্রশাসনের নজরে এলে দ্রুত ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব মিজানুর রহমান জানান, অবৈধভাবে মাটি কাটা ও পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভিওডি বাংলা/প্রভাষক গিয়াস উদ্দিন সরদার/জা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পটুয়াখালীতে পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার
পটুয়াখালীতে পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালতে এক মাদকসেবীকে কারাদণ্ড
ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালতে এক মাদকসেবীকে কারাদণ্ড
রাজশাহী অঞ্চলে আমের ভালো ফলনের আশা
রাজশাহী অঞ্চলে আমের ভালো ফলনের আশা