• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

পটুয়াখালীতে পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

   ২ মে ২০২৬, ০২:৪৪ পি.এম.
নিহত পুলিশ কনস্টেবল মেহেরুন্নেছা উর্মি। ছবি : সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়া থেকে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২ মার্চ) সকালে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামের একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের নাম মেহেরুন্নেছা উর্মি (২৮)। সে বাউফল উপজেলার ইন্দ্রপুর গ্রামের বরখাস্ত হওয়া পুলিশ সদস্য মহিববুর রহমান বাপ্পীর স্ত্রী। তিনি পার্শ্ববর্তী আমতলী পৌর শহরের শাহজাহান মিয়ার কন্যা ও কলাপাড়া থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আট মাস আগে দুই সন্তানকে নিয়ে বাদুরতলী গ্রামের একটি ভাড়া বাসায় ওঠেন উর্মি। প্রায় সময় উর্মির সঙ্গে তার স্বামী বাপ্পীর ঝগড়া হতো। গতকাল রাতে বাপ্পী তার স্ত্রী আত্মহত্যা করেছে বলে পুলিশকে জানায়। পরে পুলিশ ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় উর্মির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় ওই কনস্টেবলের স্বামী ও তাদের দুই সন্তানকে থানায় আনা হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজবাড়ীতে একাই ক্লিনিকে উপস্থিত অসুস্থ হনুমান
রাজবাড়ীতে একাই ক্লিনিকে উপস্থিত অসুস্থ হনুমান
আলোচিত তায়েবা হত্যা মামলার প্রধান আসামি জামিনে মুক্ত
আলোচিত তায়েবা হত্যা মামলার প্রধান আসামি জামিনে মুক্ত
বিসিসি প্রশাসকের নাম ব্যবহার করে যা চলছে
বিসিসি প্রশাসকের নাম ব্যবহার করে যা চলছে