• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালতে এক মাদকসেবীকে কারাদণ্ড

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি    ২ মে ২০২৬, ০২:১৮ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে এক মাদক সেবনকারী কে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান করেন ভাঙ্গুড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মিজানুর রহমান।

ভ্রাম্যমাণ আদালতে বসিয়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ শত টাকা অর্থদন্ডের আদেশ দিয়েছেন এই ভ্রাম্যমাণ আদালত।

২ মে দুপুর ১২টার দিকে ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের খানমরিচ পূর্বপাড়া নামক জায়গায় ভাঙ্গুড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মিজানুর রহমান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই রায় কার্যকর করেন।

অভিযুক্ত মাদক সেবনকারী মো. রাজিব ফকির(২৪) পিতা মো. রফিকুল ফকির ,সাং খানমরিচ পূর্বপাড়া, ভাঙ্গুড়া ও পাবনা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়। ভাঙ্গুড়া থানা পুলিশ এই অভিযানে সহযোগিতা করেন।

এই ঘটনার বিষয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, মাদক সেবনকারী অভিযুক্তকে মাদক নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর ৩৬(৫) ধারায় ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ শত টাকা অর্থদন্ড আদেশ প্রদান করা হয়েছে। আগামীতেও এই ধরনের অভিযান চলমান থাকবে। 

 ভিওডি বাংলা/প্রভাষক গিয়াস উদ্দিন সরদার/জা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজপথে নামবে জনগণ: এটিএম আজহার
গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজপথে নামবে জনগণ: এটিএম আজহার
দ্রুত নিয়োগ পাবেন ১৪ হাজারের বেশি শিক্ষক: শিক্ষামন্ত্রী
দ্রুত নিয়োগ পাবেন ১৪ হাজারের বেশি শিক্ষক: শিক্ষামন্ত্রী
বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুনরায় শুরু
বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুনরায় শুরু