• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নিজ ক্লাবের খেলোয়াড়-কোচিং স্টাফের উদ্দেশ্যে মেসির আবেগী বার্তা

   ২ মে ২০২৬, ১২:১৭ এ.এম.
লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

সম্প্রতি স্পেনের পঞ্চম বিভাগের ক্লাব ইউই কর্নেয়ার কিনে নিয়েছেন লিওনেল মেসি। ক্লাবটির মালিকানা গ্রহণের পর তিনি খেলোয়াড় ও কোচিং স্টাফদের উদ্দেশে একটি ভিডিও বার্তা দিয়েছেন।

ভিডিও বার্তায় তিনি বলেন, আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাতে চাই এবং বলতে চাই যে আমরা এখানে আছি একসাথে এগিয়ে যেতে এবং যেভাবে প্রয়োজন সাহায্য করতে। এই নতুন প্রকল্প নিয়ে আমরা খুবই উচ্ছ্বসিত।

এর আগে দলের একটি ম্যাচ চলাকালে সামাজিকমাধ্যমে মেসি লিখেছিলেন, আমি প্রতি সপ্তাহে তোমাদের খেলা অনুসরণ করছি এবং সমর্থন দিচ্ছি।

গত ১৬ এপ্রিল তিনি স্প্যানিশ এই ক্লাবটি কেনার ঘোষণা দেন। এটি মূলত যুব ফুটবল উন্নয়নে তার নতুন বিনিয়োগের অংশ।

কর্নেয়া তাদের একাডেমির জন্য সুপরিচিত, যেখানে থেকে জর্দি আলবা, জেরার্ড মার্টিন এবং ডেভিড রায়ার মতো খেলোয়াড় উঠে এসেছেন।

ভিওডি বাংলা/বিন্দু

 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিসিবির এডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট
বিসিবির এডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট
প্রথমবারেই আন্তর্জাতিক হকি টুর্নামেন্টে রানার্সআপ বাংলাদেশ
প্রথমবারেই আন্তর্জাতিক হকি টুর্নামেন্টে রানার্সআপ বাংলাদেশ
৮ বছর পর মাঠে ফিরছে আফগান নারী ফুটবলাররা
৮ বছর পর মাঠে ফিরছে আফগান নারী ফুটবলাররা