• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

‘কাউয়া কাউয়া’ স্লোগানে

ওবায়দুল কাদেরের বাড়িতে ভাঙচুর -আগুন

   ৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:০৭ পি.এম.
ওবায়দুল কাদেরের গ্রামের বাড়ি ভাঙচুর

নোয়াখালী প্রতিনিধি 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা চালিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলার সদস্যরা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১টায় কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ১নং ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামের মিয়া বাড়িতে হামলা চালান তারা। পরে ঘরগুলোতে আগুন ধরিয়ে দেয় তারা। এ সময় তাদের ‘নারায়ে তাকবির, কাউয়া কাউয়া’ স্লোগান দিতে দেখা যায়। 
 
বৃহস্পতিবার (৬ ফেব্রূয়ারি) সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলার নিজস্ব ফেসবুক পেজ থেকে এই হামলার ঘোষণা দেওয়া হয়। দুপুর পৌনে ১টার দিকে ফ্যাসিবাদবিরোধী স্লোগান নিয়ে কাদেরের বাড়িতে প্রবেশ করে বৈষম্যবিরোধী ছাত্ররা।

স্থানীয়রা জানান, বসুরহাট পৌরসভার ১নং ওয়ার্ডে ওবায়দুল কাদেরের গ্রামের বাড়ি হলেও তিনি এ বাড়িতে থাকতেন না। মূলত এ বাড়িতে তার ছোট ভাই বসুরহাট পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের মির্জা, তার আরেক ভাই উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহাদাত হোসেন ও মাস্টার ফজলুল কাদের মিন্টু খান থাকতেন। নোয়াখালী সফরে আসলে ওবায়দুল কাদের এ বাড়িতে আসতেন এবং দুপুরে খাওয়ার পর বিশ্রাম নিয়ে পুনঃরায় চলে যেতেন। 

বিক্ষুব্ধ ছাত্র-জনতা বলেন, গত জুলাই আগস্টের আন্দোলনে ছাত্র-জনতার ওপর যে হামলা ও নিপীড়ন চালিয়েছল তার মাস্টারমাইন্ড ছিলেন ওবায়দুল কাদের । তার নির্দেশে নিরপরাধ ছাত্রদের হত্যা করা হয়েছে, তার নির্দেশে চলছিল শিক্ষার্থীদের ওপর নির্যাতন। আওয়ামী লীগের বেশির ভাগ অপকর্মের মূলহোতা ওবায়দুল কাদের। তিনি এখনও পলাতক, পালিয়ে থেকেও তার দলের নেতাকর্মীদের উস্কে দিচ্ছেন এবং দেশবিরোধী ষড়যন্ত্র করছেন। 

প্রসঙ্গত, বুধরাত রাতে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি ভাঙচুর চালায় ছাত্রজনতা। এরপর সুধাসদনেও আগুন দেওয়া হয়। দেশের বিভিন্ন স্থানে শেখ মুজিবুর রহমানের ম্যুরালগুলোতে হামলা চালানো হয়।

ভিওডি বাংলা/এম 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রাম আইনজীবী সমিতি নির্বাচন বর্জন করল জামায়াতপন্থিরা
চট্টগ্রাম আইনজীবী সমিতি নির্বাচন বর্জন করল জামায়াতপন্থিরা
কুকি-চিনের জন্য তৈরি পোশাক ধ্বংস করল পুলিশ
কুকি-চিনের জন্য তৈরি পোশাক ধ্বংস করল পুলিশ
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী কাল
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী কাল