• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সরকার একদলীয় শাসনের দিকে ধাবিত হচ্ছে: জামায়াত আমির দিল্লি বিমানবন্দরের ঘটনায় ভারতের ব্যাখ্যায় সন্তুষ্ট নয় ঢাকা সহিংসতাকে উসকে দিচ্ছে অবৈধ মাদক পাচার: জাতিসংঘ মহাসচিব দ্বিতীয় পদ্মাসেতু নির্মাণের উদ্যোগে নতুন অগ্রগতি হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু, লাগবে না ট্রানজিট ফি গণমাধ্যমের পক্ষপাতহীন কর্মকাণ্ডে সংসদ মহিমান্বিত হবে: স্পিকার বেইজিংয়ে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা পেলেন প্রধানমন্ত্রী দেশে ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা ১৯ কোটির বেশি: অর্থমন্ত্রী বিশ্বকাপের মাঝেই টাইব্রেকারে আসছে বড় পরিবর্তন! ‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’

আন্তর্জাতিক মানে উন্নীত হবে বগুড়া এয়ারফিল্ড

বগুড়া প্রতিনিধি    ৭ মে ২০২৬, ০৩:৪৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

উত্তরাঞ্চলের আকাশপথ যোগাযোগ সম্প্রসারণ এবং অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে বগুড়া এয়ারফিল্ড ও সংশ্লিষ্ট এলাকাকে আন্তর্জাতিক মানসম্পন্ন বিমানবন্দরে উন্নীত করার পরিকল্পনার কথা জানিয়েছে সরকার। এ লক্ষ্যে বৃহস্পতিবার (৭ মে) বগুড়া এয়ারফিল্ড ও সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আফরোজা খানম, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান, ওএসপি, জিইউপি, এনডিসি, পিএসসি, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, স্থানীয় সংসদ সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা।

পরিদর্শন শেষে বক্তব্যে মাননীয় মন্ত্রী আফরোজা খানম বলেন, বাংলাদেশের উত্তরাঞ্চল কৃষি, শিল্প ও পর্যটনের দিক থেকে অত্যন্ত সম্ভাবনাময়। এ অঞ্চলের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত করতে আধুনিক অবকাঠামো উন্নয়ন এখন সময়ের দাবি। তিনি বলেন, দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর আকাশপথ যোগাযোগ আরও সুদৃঢ় করার লক্ষ্যে বগুড়া এয়ারফিল্ডকে আন্তর্জাতিক মানসম্পন্ন বিমানবন্দরে উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, বগুড়াকে কেন্দ্র করে উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। বিমানবন্দর বাস্তবায়িত হলে ব্যবসা-বাণিজ্য, শিল্প ও পর্যটন খাতে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে।

এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, আঞ্চলিক উন্নয়নের জন্য আধুনিক যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বগুড়া বিমানবন্দর চালু হলে উত্তরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগও বৃদ্ধি পাবে।

এ সময় বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান আশা প্রকাশ করে বলেন, এ পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত হওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট অঞ্চলে কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং আকাশসীমা সুরক্ষায় সামরিক সক্ষমতাও আরও সুদৃঢ় হবে।

তিনি আরও বলেন, পর্যায়ক্রমে বগুড়া এয়ারফিল্ড সামরিক ও বেসামরিক উভয় বিমান চলাচলের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে উঠবে, যা জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। দ্রুততম সময়ে বাণিজ্যিক বিমান চলাচল চালুর লক্ষ্যে বেবিচক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং বাংলাদেশ বিমান বাহিনী এ বিষয়ে সার্বিক সহযোগিতা প্রদান করবে বলেও তিনি আশ্বাস দেন।

স্থানীয়রা মনে করছেন, বগুড়া এয়ারফিল্ড আন্তর্জাতিক মানের বিমানবন্দরে উন্নীত হলে উত্তরবঙ্গের যোগাযোগ, অর্থনীতি, বিনিয়োগ ও পর্যটন খাতে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

ভিওডি বাংলা/আ স ম জাকারিয়া/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রূপগঞ্জে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৪
রূপগঞ্জে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৪
৯৯৯ নম্বরে নির্যাতিতা স্ত্রীর ফোনকলে স্বামী গ্রেপ্তার
৯৯৯ নম্বরে নির্যাতিতা স্ত্রীর ফোনকলে স্বামী গ্রেপ্তার
রক্তাক্ত বৃদ্ধকে ফেলে দেওয়ার সময় মাইক্রোচালক আটক
রক্তাক্ত বৃদ্ধকে ফেলে দেওয়ার সময় মাইক্রোচালক আটক