ওই আদেশনামায় দাবি করা হয়েছে, নারীদের খেলায় অংশগ্রহণের ক্ষেত্রে ‘সেক্স’ (বায়োলজিক্যাল দিক) বিবেচনা করে দেখা উচিত। লিঙ্গ পরিচয় বা টেস্টোটেরনের কম থাকার মতো বিষয়কে বিবেচনা করে কাউকে নারী খেলাধুলায় অংশগ্রহণ করতে দেওয়া উচিত নয়। তবেই নারী অ্যাথলেটদের স্বার্থ সুরক্ষিত হবে।
মেয়েদের খেলায় ট্রান্সজেন্ডারদের নিষিদ্ধ করলেন ট্রাম্প

ভিওডি বাংলা রিপোর্ট
মেয়েদের খেলায় আর ট্রান্সজেন্ডার খেলোয়াড়রা অংশগ্রহণ করতে পারবেন না। এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার(৫ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন তিনি। খবর আলজাজিরার।
এই আদেশের অধীনে ট্রান্সজেন্ডাররা মেয়ে এবং নারীদের খেলাধুলায় অংশ নিতে এবং নারীদের লকাররুম ব্যবহার করতে পারবেন না। তবে এসব বিষয়ে ট্রান্সজেন্ডারদের অনুমতি দেয় এমন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ফেডারেল সরকারের অর্থায়ন বন্ধ করা হবে।
নারীদের খেলায় ট্রান্সজেন্ডার অ্যাথলেটদের নিষিদ্ধ করেই ক্ষান্ত হচ্ছেন না ডোনাল্ড ট্রাম্প, বরং ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের আগে সার্বিকভাবে নারীদের খেলা থেকে ট্রান্সজেন্ডার অ্যাথলেটদের নিষিদ্ধ করে দেওয়ার জন্য আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) ওপর চাপ তৈরির পরিকল্পনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্প জানিয়েছেন, ২০২৮ সালে যখন আমেরিকার লস অ্যাঞ্জেলেসে গ্রীষ্মকালীন অলিম্পিকের আসর বসবে, তার আগেই যেন এই ‘চূড়ান্ত অযৌক্তিক বিষয়ের’ নিয়ম পালটে ফেলা হয়।
আর ট্রাম্প যে আদেশনামা জারি করেছেন, তাতে মার্কিন প্রশাসনকে এই ক্ষমতা দেওয়া হয়েছে যে নারীদের খেলায় ট্রান্সজেন্ডার অ্যাথলেটদের নিষিদ্ধ করার জন্য আইওসির ওপরে চাপ তৈরি করতে পারবে।







