• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
মে দিবসের শ্রমিক সমাবেশ ঘিরে নয়াপল্টনে মঞ্চ নির্মাণের প্রস্তুতি ভারতীয় ভিসা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্রমন্ত্রী বিগত সরকার বিদ্যুতের ৪০ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুলড্রেস, ব্যাগ ও জুতা দেবে সরকার পশ্চিমবঙ্গ বিধানসভার দ্বিতীয় দফার ভোট :  বুথে বুথে মমতার টহল, পিছিয়ে নেই শুভেন্দুও হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাসের সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী সংসদে অসুস্থ রবিউল বাশারের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী চট্টগ্রামে বৃষ্টি, বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচে অনিশ্চয়তা ফ্যামিলি কার্ডে ৩৭,৮১৪ নারী পাচ্ছেন মাসে ২,৫০০ টাকা: প্রধানমন্ত্রী এখনো স্বজন হারানোদের কান্নায় ভারী হয়ে ওঠে উপকূল

রুয়েট উপাচার্য:

বিকল্প জ্বালানি উৎস খুঁজে জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হবে

রুয়েট    ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ পি.এম.
রুয়েটে ‘ইন্ডাস্ট্রিয়াল এনার্জি চ্যালেঞ্জ’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ড. এস এম আব্দুর রাজ্জাক: ছবি-ভিওডি বাংলা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক বলেছেন, দেশের প্রযুক্তিগত অগ্রগতি ও টেকসই উন্নয়নের জন্য বিদ্যুৎ ও জ্বালানি খাতে গবেষণা জোরদার করা জরুরি। একই সঙ্গে প্রচলিত জ্বালানির বিকল্প উৎস খুঁজে তা বাস্তবায়নের মাধ্যমে জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, “এনার্জি বা বিদ্যুৎ আমাদের প্রধান চালিকাশক্তি। একটি দেশের উন্নয়ন কতটা এগিয়েছে তা বোঝার অন্যতম সূচক হলো মাথাপিছু বিদ্যুৎ ব্যবহার। যেসব দেশ শিক্ষা, প্রযুক্তি ও গবেষণায় এগিয়ে, সেসব দেশে এই হার তুলনামূলকভাবে অনেক বেশি।”

বুধবার (২৯ এপ্রিল) রুয়েটের সেমিনার কক্ষে অনুষ্ঠিত ‘পিএসআরইএফ ইন্ডাস্ট্রিয়াল এনার্জি চ্যালেঞ্জ: ডিজাইনিং এ গ্রিন ট্রানজিশন’ শীর্ষক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি), ইনস্টিটিউট অব এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল স্টাডিজ (আইইইএস) এবং রুয়েট। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইইএস-এর পরিচালক এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. নুরুল ইসলাম।

উপাচার্য আরও বলেন, নবায়নযোগ্য জ্বালানি ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ খাতে গবেষণা, উদ্ভাবন ও বাস্তবমুখী প্রকল্প গ্রহণের মাধ্যমে দেশকে গ্রিন এনার্জি ট্রানজিশনের দিকে এগিয়ে নিতে হবে। এতে শুধু পরিবেশ সুরক্ষাই নয়, দীর্ঘমেয়াদে অর্থনৈতিক স্থিতিশীলতাও নিশ্চিত হবে।

দিনব্যাপী এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ৮টি দল অংশ নেয়। প্রতিযোগীরা নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিয়ে উদ্ভাবনী ধারণা ও প্রকল্প উপস্থাপন করেন। অংশগ্রহণকারীরা সৌর শক্তি, বায়ু শক্তি ও শক্তি সাশ্রয়ী প্রযুক্তি নিয়ে বিভিন্ন বাস্তবসম্মত সমাধান তুলে ধরেন।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় “এভার ফ্রেশ” দল। প্রথম রানারআপ হিসেবে “অপচয়-জিরো” এবং দ্বিতীয় রানারআপ হিসেবে “গ্রিনারি গ্রিড” দল পুরস্কার অর্জন করে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, সিপিডির রিসার্চ অ্যাসোসিয়েট মো. মেহেদী হাসান শামিমসহ রুয়েটের শিক্ষক, শিক্ষার্থী এবং আয়োজক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

বক্তারা মনে করেন, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে গবেষণাধর্মী চিন্তাভাবনা বাড়ায় এবং ভবিষ্যতের জ্বালানি চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ভিওডি বাংলা/জা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তোমার বাবা-মা যেখানে থাকে, সেখানেও ছাত্রদল আছে
তোমার বাবা-মা যেখানে থাকে, সেখানেও ছাত্রদল আছে
আহত ঢাবি সাংবাদিকদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি
আহত ঢাবি সাংবাদিকদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি
ছাত্রদল-শিবির সংঘর্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে থমথমে পরিস্থিতি
ছাত্রদল-শিবির সংঘর্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে থমথমে পরিস্থিতি