যুক্তরাষ্ট্রের জোড়া আঘাত, গোলের পর লাল কার্ড বালোগানের

একদিকে লাল কার্ডে মাঠ ছাড়লেন ফ্লোরিয়ান বালোগান, অন্যদিকে ১০ জনের দল নিয়েও ব্যবধান দ্বিগুণ করল যুক্তরাষ্ট্র। ফিফা বিশ্বকাপ ২০২৬-এর রাউন্ড অব ৩২ ম্যাচে বসনিয়ার বিপক্ষে নাটকীয় মুহূর্তে ভরপুর সময় পার করছে স্বাগতিকরা।
ম্যাচের ৬৫তম মিনিটে বড় ধাক্কা খায় যুক্তরাষ্ট্র। উড়ে আসা বল নিয়ন্ত্রণে নিতে গিয়ে বসনিয়ার ডিফেন্ডার মুহারোমোভিচের পায়ে পেছন দিক থেকে আঘাত করেন বালোগান। সঙ্গে সঙ্গে মাঠে পড়ে যান বসনিয়ার এই ফুটবলার। পরে চিকিৎসকরাও মাঠে প্রবেশ করেন।
ঘটনাটি প্রথমে সাধারণ ফাউল মনে হলেও পরে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সহায়তায় রিপ্লে দেখেন ম্যাচ রেফারি। পর্যালোচনা শেষে বালোগানের ট্যাকলকে বিপজ্জনক আখ্যা দিয়ে সরাসরি লাল কার্ড দেখানো হয় তাকে। ফলে ১০ জনের দলে পরিণত হয় যুক্তরাষ্ট্র। উল্লেখ্য, ম্যাচে যুক্তরাষ্ট্রকে প্রথম গোলের লিডও এনে দিয়েছিলেন বালোগান।
তবে একজন কম নিয়েও আক্রমণের ধার কমায়নি স্বাগতিকরা। ম্যাচের ৮২তম মিনিটে ফ্রি-কিক থেকে দুর্দান্ত গোল করেন মালিক টিলম্যান। তার গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র।
শেষ সময়ের আগে দুই গোলের লিড নিয়ে এখন শেষ ষোলোর পথে অনেকটাই এগিয়ে স্বাগতিকরা।
ভিওডি বাংলা/এমএস








মন্তব্য