• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ২ জুলাই ২০২৬, ১২:০২ পি.এম.
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ঘোষিত ‘নজরুল বর্ষ’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, নজরুলের সাহিত্য, সংগীত ও চিন্তাধারাকে দেশ-বিদেশে আরও বিস্তৃতভাবে তুলে ধরতে হবে। নতুন প্রজন্মের কাছে কবির আদর্শ পৌঁছে দিতে সরকার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বলেও জানান তিনি।

তারেক রহমান বলেন, জেলা ও উপজেলা পর্যায় থেকে শুরু করে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে বছরজুড়ে নানা আয়োজন করা প্রয়োজন। এতে জাতীয় কবির সৃষ্টিকর্ম সম্পর্কে তরুণদের আগ্রহ আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

সরকারি ঘোষণা অনুযায়ী, চলতি বছরের ২৫ মে থেকে আগামী বছরের ২৫ মে পর্যন্ত এক বছর ‘নজরুল বর্ষ’ হিসেবে পালিত হবে। এ সময়জুড়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, সংগীতানুষ্ঠান ও শিক্ষামূলক কার্যক্রম আয়োজন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ভিওডি বাংলা/জা

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
ফ্যাসিস্ট আ. লীগ আমলে বঞ্চিত ১৫০ সামরিক কর্মকর্তার পুনর্বাসন
ফাইল ছবি
পূর্ব শত্রুতার জেরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
ফাইল ছবি
সরকারের তিন গুরুত্বপূর্ণ দপ্তরে এলো নতুন মহাপরিচালক